advertisement

৬৮ হাজার গ্রামে পাঠাগার গড়ার স্বপ্ন, যাত্রা শুরু করল বাংলাদেশ পাঠাগার আন্দোলন

৬৮ হাজার গ্রামে পাঠাগার গড়ার স্বপ্ন, যাত্রা শুরু করল বাংলাদেশ পাঠাগার আন্দোলন
‘জ্ঞান হোক সবার, পাঠাগার হোক প্রতিটি জনপদে’ স্লোগান নিয়ে আনন্দ শোভাযাত্রা বের করেন ‘বাংলাদেশ পাঠাগার আন্দোলন’–এর সংগঠক ও কর্মীরা। শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

পাঠাগার শুধু বই পড়ার জায়গা নয়, এটি মুক্তচিন্তা ও সামাজিক পরিবর্তনের মূল কেন্দ্র। তাই প্রতিটি জনপদে পাঠাগারকে যুক্তিবোধের চর্চাকেন্দ্রে পরিণত করতে হবে। আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ পাঠাগার আন্দোলন’–এর আত্মপ্রকাশ ও প্রথম জাতীয় সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। ‘একটাই মন্ত্র জনগণতন্ত্র, একটাই যুক্তি শোষণমুক্তি’ স্লোগানে এই আয়োজন করা হয়। সম্মেলনের উদ্বোধন করেন অধ্যাপক এম এম আকাশ।

তিনি বলেন, ‘আমরা শোষণমুক্ত ও মুক্তিযুদ্ধের আদর্শভিত্তিক বাংলাদেশ চাই। আমাদের নবীন প্রজন্মই সেই বাংলাদেশ গড়ে তুলবে।’পাঠাগার আন্দোলনের সূচনাকে নতুন প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন অধ্যাপক এম এম আকাশ। তিনি বলেন, সঠিক ইতিহাস জানা এবং মানুষের মননশীলতা তৈরিতে পাঠাভ্যাসের কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মকে বইপড়ায় উদ্বুদ্ধ করতে গ্রাম, শহর ও বস্তির ঘরে ঘরে পাঠচক্র গড়ে তুলতে হবে।

শুধু মুঠোফোনে একা একা পড়া নয়; সম্মিলিত পাঠ ও পারস্পরিক আলোচনার মধ্য দিয়েই চিন্তা ও চেতনা শাণিত হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, মক্তব শিক্ষক গ্রেপ্তার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, মক্তব শিক্ষক গ্রেপ্তার রিমান্ড শেষে কারাগারে তরুণী, জিজ্ঞাসাবাদে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন রিমান্ড শেষে কারাগারে তরুণী, জিজ্ঞাসাবাদে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ প্রিন্স হ্যারির শ্বশুর এফবিআইয়ের হাতে গ্রেপ্তার, ৮২ বছরের টমাস মার্কেলের কী অপরাধ প্রিন্স হ্যারির শ্বশুর এফবিআইয়ের হাতে গ্রেপ্তার, ৮২ বছরের টমাস মার্কেলের কী অপরাধ চড়–কাণ্ডের আট মাস পর অভিনেত্রী তিশা–অথৈকে নিয়ে বড় সিদ্ধান্ত চড়–কাণ্ডের আট মাস পর অভিনেত্রী তিশা–অথৈকে নিয়ে বড় সিদ্ধান্ত
advertisement

শিক্ষার উদ্দেশ্য কোথায় হারিয়ে যাচ্ছে?

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

শিক্ষার্থীদের পড়তে বলা হচ্ছে, শিক্ষকেরা পড়াচ্ছেন, বিশ্ববিদ্যালয়গুলো ডিগ্রি দিচ্ছে, সরকার বিসিএস ক্যাডার নিয়োগ করছে। তারপরও শিক্ষিত তরুণদের বড় একটি অংশ বেকার। তাহলে আমাদের শিক্ষাব্যবস্থার...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, মক্তব শিক্ষক গ্রেপ্তার

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, মক্তব শিক্ষক গ্রেপ্তার
শিশু ধর্ষণ
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদী উপজেলায় আট বছর বয়সী মেয়েশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মক্তবশিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির মায়ের করা মামলায় আজ শুক্রবার দুপুরে ওই শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সোহরাব (২০)।

তিনি নরসিংদীর মনোহরদী উপজেলার একটি গ্রামের মক্তবের শিক্ষক এবং ওই গ্রামের বাসিন্দা।লিখিত অভিযোগের বরাতে পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ে পড়ার পাশাপাশি প্রতিদিন সকালে আরবি শিক্ষার জন্য ওই মক্তবে যেত। গত বুধবার সকাল ছয়টায় শিশুটি প্রতিদিনের মতো মক্তবে গিয়েছিল শিশুটি। সেদিন ছুটির পর শিক্ষক সোহরাব মক্তবের মাসিক বেতন এনে দেওয়ার জন্য শিশুটিকে তার মায়ের কাছে পাঠায়।

সকাল সাতটার দিকে বেতন নিয়ে মক্তবে ফেরার পথে সোহরাব একটি নির্মাণাধীন ঘরের সামনে ওই শিশুর পথরোধ করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যুব মহিলা লীগের নেত্রীকে নির্যাতনের দাবি, ছবিতে এআই ব্যবহার, নারীর খোঁজও মেলেনি

যুব মহিলা লীগের নেত্রীকে নির্যাতনের দাবি, ছবিতে এআই ব্যবহার, নারীর খোঁজও মেলেনি
এমন ছবি ব্যবহার করে ফেসবুকে প্রচার চালানো হচ্ছে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকার মিরপুরে বাসায় ঢুকে যুব মহিলা লীগের এক নেত্রীকে নির্যাতন করা হয়েছে—এক নারীর পিঠে আঘাতের চিহ্ন থাকা ছবি দিয়ে এমন দাবি ছড়িয়েছে ফেসবুক ও এক্সে।

অর্ধশতাধিক অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একই প্রচার চালানোর বিষয়টি প্রথম আলো যাচাই করেছে।আজ শুক্রবার (৬ নভেম্বর) দিনভর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে ওই নারী থানায় অভিযোগ জানাতে গেছেন উল্লেখ করে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে তাঁর কথাবার্তার একটা বর্ণনাও রয়েছে। তবে ঘটনাটি কবে ঘটেছে, তার উল্লেখ নেই। প্রথম আলোর যাচাইয়ে ছবিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের তথ্য পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, এমন কোনো অভিযোগ তাদের কাছে আসেনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন