ঢাকার মিরপুরে বাসায় ঢুকে যুব মহিলা লীগের এক নেত্রীকে নির্যাতন করা হয়েছে—এক নারীর পিঠে আঘাতের চিহ্ন থাকা ছবি দিয়ে এমন দাবি ছড়িয়েছে ফেসবুক ও এক্সে।
অর্ধশতাধিক অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একই প্রচার চালানোর বিষয়টি প্রথম আলো যাচাই করেছে।আজ শুক্রবার (৬ নভেম্বর) দিনভর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে ওই নারী থানায় অভিযোগ জানাতে গেছেন উল্লেখ করে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে তাঁর কথাবার্তার একটা বর্ণনাও রয়েছে। তবে ঘটনাটি কবে ঘটেছে, তার উল্লেখ নেই। প্রথম আলোর যাচাইয়ে ছবিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের তথ্য পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, এমন কোনো অভিযোগ তাদের কাছে আসেনি।
সূত্র: প্রথম আলো