advertisement

বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ শিক্ষার্থীদের, দেখে নিন নিয়ম

বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ শিক্ষার্থীদের, দেখে নিন নিয়ম
রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ পেতে যাচ্ছে। নবীন প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস, সাংবিধানিক ব্যবস্থা ও রাষ্ট্রীয় ঐতিহ্যের সঙ্গে পরিচিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে রাষ্ট্রপতির কার্যালয় কর্তৃক ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণসংক্রান্ত নীতিমালা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।নিউজিল্যান্ড শিক্ষার্থী ভিসায় আনল চার পরিবর্তনমাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত নির্দেশনায় এই নীতিমালা সারা দেশের মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারকে অবহিত করা হয়েছে। বঙ্গভবন পরিদর্শনের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণের অনুরোধ করা হয় এই নির্দেশনায়।

গতকাল বুধবার (৪ নভেম্বর) রাষ্ট্রপতি কার্যালয়ের ‘শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণসংক্রান্ত নীতিমালা ২০২৬’ সূত্র উল্লেখ করে শিক্ষা বোর্ড এ নির্দেশনা জারি করেছে।বঙ্গভবন ভ্রমণ নীতিমালা অনুযায়ী, শিক্ষার্থীরা ১ ঘণ্টা ৩০ মিনিট বঙ্গভবন পরিদর্শনের সময় পাবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

শিক্ষার্থীদের এআই ব্যবহারে বাধ্য করার অভিযোগ গুগলের বিরুদ্ধে শিক্ষার্থীদের এআই ব্যবহারে বাধ্য করার অভিযোগ গুগলের বিরুদ্ধে এইচএসসিতে সর্বোচ্চ ২ বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর এইচএসসিতে সর্বোচ্চ ২ বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর ৯ বছর পদোন্নতি বঞ্চিত বিসিএস শিক্ষা ক্যাডার প্রভাষকেরা, প্রধানন্ত্রীর হস্তক্ষেপ কামনা ৯ বছর পদোন্নতি বঞ্চিত বিসিএস শিক্ষা ক্যাডার প্রভাষকেরা, প্রধানন্ত্রীর হস্তক্ষেপ কামন... নিউজিল্যান্ড শিক্ষার্থী ভিসায় আনল চার পরিবর্তন নিউজিল্যান্ড শিক্ষার্থী ভিসায় আনল চার পরিবর্তন হতাশার কিছু নেই, আরও যত্নবান হলেই হবে ভালো ফলাফল হতাশার কিছু নেই, আরও যত্নবান হলেই হবে ভালো ফলাফল
advertisement

শয্যাদৃশ্যের আগে স্ত্রীর অনুমতি নিয়েছিলেন অভিনেতা

শয্যাদৃশ্যের আগে স্ত্রীর অনুমতি নিয়েছিলেন অভিনেতা
মোহিত মালিক। ইনস্টাগ্রাম থেকে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

চলচ্চিত্রে অন্তরঙ্গ দৃশ্যের শুটিং নিয়ে অভিনেতাদের অস্বস্তি, ব্যক্তিগত সীমারেখা ও সম্মতির বিষয়টি এখন আগের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। এ ধরনের দৃশ্যের শুটিংয়ে অভিনেতাদের সহযোগিতা করতে কাজ করেন ইন্টিমেসি কো-অর্ডিনেটর। এবার ‘মির্জাপুর: দ্য মুভি’র অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন অভিনেতা মোহিত মালিক ও অভিনেত্রী রসিকা দুগাল।

তাঁদের ভাষ্য, ইন্টিমেসি কো-অর্ডিনেটরের উপস্থিতিতে কাজটি অনেক বেশি স্বচ্ছন্দ ও পেশাদার হয়ে উঠেছিল। প্রেক্ষাগৃহে সাড়া ফেলা সিনেমাটি সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে। ভারত টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহিত মালিক জানান, ‘মির্জাপুর: দ্য মুভি’তে অভিনয়ের আগে কখনো অন্তরঙ্গ দৃশ্যে কাজ করেননি তিনি। ফলে শুটিংয়ের আগে কিছুটা উদ্বিগ্ন ছিলেন। তবে সহ-অভিনেত্রী রসিকা দুগাল তাঁকে স্বচ্ছন্দ হতে সাহায্য করেন।

পাশাপাশি ইন্টিমেসি কো-অর্ডিনেটর অঙ্কিতা পোদ্দার পুরো প্রক্রিয়াটি পরিচালনা করেন।মোহিত জানান, শুটিংয়ের আগে তাঁরা দুজন নিজেদের স্বাচ্ছন্দ্য ও অস্বস্তির জায়গাগুলো নিয়ে খোলামেলা আলোচনা করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘স্যরি’ না বলেও কীভাবে ক্ষমা চাইবেন

‘স্যরি’ না বলেও কীভাবে ক্ষমা চাইবেন
‘স্যরি’ বলা বারণ নয়, বারণ হলো শুধু ওটুকুতেই থেমে যাওয়া
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বন্ধুর সঙ্গে দেখা করার কথা ছিল। আপনি যাননি, ফোনও ধরেননি। পরদিন মেসেঞ্জারে লিখলেন, ‘স্যরি দোস্ত।’ জবাব এল, ‘কিসের স্যরি?’এই প্রশ্নের মানে খুব সহজ। দুই অক্ষরের একটি শব্দে আমরা অনেক সময় ভুলটা স্বীকার করি না, শুধু ঝামেলা মেটাতে চাই। যাঁকে কষ্ট দিয়েছি, তিনি চান বুঝতে, আমরা আসলে কী বুঝেছি।‘স্যরি’ কেন অনেক সময় কাজ করে নাপারিবারিক শিক্ষায় ছোটবেলা থেকে আমরা শিখি, ভুল করলে ‘স্যরি’ বলতে হয়।

‘আপুর কাছে গিয়ে স্যরি বল’, এমন ধমক অনেকেরই মনে আছে। ফলে ক্ষমা চাওয়া হয়ে ওঠে দায় সারার একটা নিয়ম, মন থেকে আসা কিছু নয়।আরেকটি কারণ লজ্জা। কিছু সংকেতে মনে হয়, নিজের ভুল মেনে নেওয়া মানে ছোট হয়ে যাওয়া। কিন্তু প্রকৃত ক্ষমা চাওয়া দুর্বলতা নয়। এতে বোঝা যায়, সম্পর্কটাকে আপনি মূল্য দেন। ‘স্যরি’ বলা দোষেরও নয়, কিন্তু শুধু ওটুকু বললে সম্পর্ক জোড়া লাগে না।

ক্ষমা চাওয়ায় থাকতে হবে স্বীকারোক্তি, অন্যের অনুভূতির প্রতি মনোযোগ আর ভুল শুধরে নেওয়ার প্রতিশ্রুতি।চার ধাপে ক্ষমা চাওয়া১. কী ঘটেছে, সরাসরি বলুন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নেতানিয়াহুকে কি যেতেই হচ্ছে, আরব দলগুলোর সমর্থনে ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার পথে আইজেনকট

নেতানিয়াহুকে কি যেতেই হচ্ছে, আরব দলগুলোর সমর্থনে ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার পথে আইজেনকট
গাদি আইজেনকট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে গাদি আইজেনকটকে সমর্থন দিয়েছে দেশটির আরব রাজনৈতিক দলগুলো। গতকাল বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে বৈঠকে আরব দলগুলোর প্রতিনিধিরা আইজেনকটের প্রতি সমর্থন জানান। এর ফলে পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন পেয়েছেন বিরোধী জোটের এই নেতা। তবে আরব দলগুলোর সমর্থন পেলেও তাদের সঙ্গে সরকার গঠনে আপত্তি রয়েছে আইজেনকটের সম্ভাব্য জোটের কয়েকটি ইহুদি দলের।

গতকাল রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে প্রেসিডেন্ট হারজগ জানান, ৬৭ জন আইনপ্রণেতার প্রতিনিধিত্বকারী দলগুলো আইজেনকটকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দিয়েছে। অন্যদিকে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন জানিয়েছে ৪৬ জন আইনপ্রণেতার প্রতিনিধিত্বকারী দলগুলো। ফলাফল স্পষ্ট হলেও সরকার গঠনের দায়িত্ব দেওয়ার আগে দলগুলোর নেতাদের সঙ্গে আরও আলোচনা করবেন বলে জানিয়েছেন হারজগ।

আগামী রোববার তিনি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন।আইজেনকটের দল ইয়াশার দ্রুত তাঁকে সরকার গঠনের দায়িত্ব দিতে প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন