বন্ধুর সঙ্গে দেখা করার কথা ছিল। আপনি যাননি, ফোনও ধরেননি। পরদিন মেসেঞ্জারে লিখলেন, ‘স্যরি দোস্ত।’ জবাব এল, ‘কিসের স্যরি?’এই প্রশ্নের মানে খুব সহজ। দুই অক্ষরের একটি শব্দে আমরা অনেক সময় ভুলটা স্বীকার করি না, শুধু ঝামেলা মেটাতে চাই। যাঁকে কষ্ট দিয়েছি, তিনি চান বুঝতে, আমরা আসলে কী বুঝেছি।‘স্যরি’ কেন অনেক সময় কাজ করে নাপারিবারিক শিক্ষায় ছোটবেলা থেকে আমরা শিখি, ভুল করলে ‘স্যরি’ বলতে হয়।
‘আপুর কাছে গিয়ে স্যরি বল’, এমন ধমক অনেকেরই মনে আছে। ফলে ক্ষমা চাওয়া হয়ে ওঠে দায় সারার একটা নিয়ম, মন থেকে আসা কিছু নয়।আরেকটি কারণ লজ্জা। কিছু সংকেতে মনে হয়, নিজের ভুল মেনে নেওয়া মানে ছোট হয়ে যাওয়া। কিন্তু প্রকৃত ক্ষমা চাওয়া দুর্বলতা নয়। এতে বোঝা যায়, সম্পর্কটাকে আপনি মূল্য দেন। ‘স্যরি’ বলা দোষেরও নয়, কিন্তু শুধু ওটুকু বললে সম্পর্ক জোড়া লাগে না।
ক্ষমা চাওয়ায় থাকতে হবে স্বীকারোক্তি, অন্যের অনুভূতির প্রতি মনোযোগ আর ভুল শুধরে নেওয়ার প্রতিশ্রুতি।চার ধাপে ক্ষমা চাওয়া১. কী ঘটেছে, সরাসরি বলুন।
সূত্র: প্রথম আলো

জাতীয় চার নেতার নামের জাহাজের নাম বদল
সহজেই নষ্ট হচ্ছে মোটরসাইকেলের ফুয়েল ট্যাংক, কারণ কী
বর্ষপূর্তি উপলক্ষে স্পার্ক গিয়ারে পোশাকসহ বিভিন্ন পণ্যে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়
বুকে ব্যথা অনুভব করার পর হাসপাতালে শ্রমমন্ত্রী
সন্তান আপনার পরামর্শ প্রত্যাখ্যান করলেও কেন মেনে নেবেন, জেনে নিন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন