advertisement

‘সিআইডি’ কারিগর বিপি মারা গেছে

‘সিআইডি’ কারিগর বিপি মারা গেছে
নির্মাতা ও প্রযোজক ব্রিজেন্দ্র পাল সিং
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ভারতের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘সিআইডি’ ও ‘আহট’-এর নির্মাতা ও প্রযোজক ব্রিজেন্দ্র পাল সিং, যিনি বিপি সিং নামেই পরিচিত, মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। আজ সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই নির্মাতা। বিপি সিংয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা ও চলচ্চিত্রকর্মীদের সংগঠন সিনটা–সংশ্লিষ্ট প্রতিনিধি অমিত বেহল।

প্রায় তিন দশক ধরে বিপি সিংয়ের সঙ্গে কাজ করেছেন তিনি। নির্মাতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত এবং সিআইডি ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র দয়ার অভিনেতা দয়ানন্দ শেঠিও।‘সিআইডি’র দৃশ্য। এক্স থেকে অমিত বেহল স্মৃতিচারণা করে বলেন, ‘আহট’ ও ‘সিআইডি’র মতো আলোচিত ধারাবাহিকের মধ্য দিয়ে বিপি সিংয়ের সঙ্গে তাঁর সম্পর্ক প্রায় ৩০ বছরের। কারিগরি বিষয়ে বিপি সিংয়ের দক্ষতা ও জ্ঞান ছিল অসাধারণ।

বাইরে থেকে তাঁকে কঠোর মনে হলেও ভেতরে তিনি ছিলেন অত্যন্ত সহানুভূতিশীল ও সহযোগিতাপরায়ণ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ফ্রান্সের পথে পথে বাংলাদেশের ‘পথের বন্ধু’ ফ্রান্সের পথে পথে বাংলাদেশের ‘পথের বন্ধু’ গুগলে লাবণ্য চৌধুরীকে নিয়ে দর্শকেরা সবচেয়ে বেশি কী খোঁজেন? গুগলে লাবণ্য চৌধুরীকে নিয়ে দর্শকেরা সবচেয়ে বেশি কী খোঁজেন? যে কারণে অপমানিত হয়েছিলেন তাসরিফ খান? যে কারণে অপমানিত হয়েছিলেন তাসরিফ খান? ইমরান খানের ভারত ছাড়ার নির্দেশ স্থগিত ইমরান খানের ভারত ছাড়ার নির্দেশ স্থগিত মাঠরঙ্গ মাঠরঙ্গ
advertisement

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট
ইসরায়েলের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের সমর্থকদের উচ্ছ্বাস। মঙ্গলবার তেল আবিবে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর জোট। দেশটির প্রধান তিনটি টেলিভিশন চ্যানেলের বুথফেরত জরিপে (এক্সিট পোল) দেখা গেছে, নেতানিয়াহুর জোট স্পষ্ট পরাজয়ের মুখে পড়েছে এবং তারা সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের চেয়ে পিছিয়ে রয়েছে।

মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনে রাত ১০টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই এসব জরিপের ফলাফল প্রকাশ করা হয়।বুথফেরত জরিপ অনুযায়ী, যদিও দল হিসেবে নেতানিয়াহুর লিকুদ পার্টি সবচেয়ে বেশি আসন পেয়ে একক বৃহত্তম দল হতে চলেছে, কিন্তু তাদের জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসন থেকে দূরে রয়েছে।

ফলে নেতানিয়াহু ক্ষমতা ধরে রাখা কঠিন হতে চলেছে।ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’ এবং বেসরকারি সম্প্রচারমাধ্যম ‘চ্যানেল ১২’ ও ‘চ্যানেল ১৩’-এর বুথফেরত জরিপ অনুযায়ী, দেশটির ১২০ আসনের পার্লামেন্টে (নেসেট) নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী ও কট্টর ধর্মীয় দলগুলোর জোট পেতে পারে ৫০টি আসন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ফরিদপুরে অভিযানের খবরে পালালেন ফার্মেসির মালিকরা, ৪ দোকানে জরিমানা

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ফরিদপুরের সদরপুরে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি ফার্মেসিকে ২৫ হাজার টাকা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

২০০৬ সালের ২৮ অক্টোবর দেশ আনুষ্ঠানিকভাবে ফ্যাসিবাদে প্রবেশ করেছিল

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বাংলাদেশ ২০০৬ সালের ২৮ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ফ্যাসিবাদে প্রবেশ করেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন