আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাভাষীদের ড্রাইভিং থিওরি পরীক্ষার প্রস্তুতি সহজ করতে বাংলা ভাষায় প্রকাশিত হয়েছে ‘আইরিশ রোড রুলস’ বই। একই নামে চালু হয়েছে একটি মোবাইল অ্যাপ। বই ও অ্যাপের মাধ্যমে ইংরেজি প্রশ্নের অর্থ বাংলায় বুঝে আইরিশ সড়ক আইন, ট্রাফিক সাইন এবং সড়ক ব্যবহারের নিয়মকানুন সম্পর্কে শেখার সুযোগ তৈরি হয়েছে। বইটি লিখেছেন ও অ্যাপ তৈরি করেছেন আয়ারল্যান্ডপ্রবাসী লেখক সাদিয়া ইসলাম ইরা।
প্রযুক্তিপ্রতিষ্ঠান ইরা টেক লিমিটেডের উদ্যোগে তৈরি আইরিশ রোড রুলস অ্যাপটি আইফোন ও অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য প্রকাশ করা হয়েছে।আয়ারল্যান্ডে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার প্রক্রিয়ায় থিওরি বা তত্ত্বীয় পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ ধাপ। এ পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে অনেক বাংলাভাষীকে ইংরেজি প্রশ্নের অর্থ বোঝা, সড়কসংক্রান্ত পরিভাষা শেখা এবং বিভিন্ন ট্রাফিক নিয়ম আয়ত্ত করার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়।
বিশেষ করে নতুন অভিবাসী ও ইংরেজিতে তুলনামূলক কম দক্ষ ব্যক্তিদের জন্য বিষয়গুলো বুঝে প্রস্তুতি নেওয়া কঠিন হতে পারে।এই বাস্তবতা বিবেচনায় রেখে বই ও অ্যাপটি প্রকাশ করা হয়েছে।
সূত্র: প্রথম আলো

‘বাংলাদেশ ফার্স্ট’ সামনে রেখে ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার আহ্বান
কুকি চুরি করে যেভাবে পাসওয়ার্ড ছাড়াই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয় প্রতারকেরা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন