advertisement

স্টার্কের ৬ বলে ৪ উইকেট, কেপটাউনে দুর্দান্ত প্রত্যাবর্তন অস্ট্রেলিয়ার

স্টার্কের ৬ বলে ৪ উইকেট, কেপটাউনে দুর্দান্ত প্রত্যাবর্তন অস্ট্রেলিয়ার
মিচেল স্টার্কের উইকেট–উদ্‌যাপনের এমন ছবি আজ ছয়বার দেখা গেছে
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

শেষ ভালো যার, সব ভালো তার। কেপটাউন টেস্টের প্রথম দিনে পুরোনো বাক্যটাকেই মনে করিয়ে দিল অস্ট্রেলিয়া। সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টের প্রথম দিনটা যে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ারই হলো।মিচেল স্টার্কের বোলিং তাণ্ডবে স্বাগতিকদের ৩২৯ রানে গুটিয়ে দিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। মাত্র ছয় বলের ব্যবধানে দক্ষিণ আফ্রিকার শেষ ৪ উইকেট তুলে নিয়ে প্রোটিয়া ব্যাটিং অর্ডারে ধস নামান স্টার্ক।

টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স। ব্যাটিংবান্ধব উইকেটে শুরুটা অবশ্য চমৎকার ছিল স্বাগতিকদের। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা মার্কেস অ্যাকারম্যান এবং এইডেন মার্করামের উদ্বোধনী জুটি বেশ শক্ত ভিত গড়ে তোলে। কোনো উইকেট না হারিয়ে মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত তারা তুলে ফেলেন ১৪০ রান।

৭৫ বলেই ৮২ রান করে ফেলেছিলেন অ্যাকারম্যান।বিরতির পর দলীয় ১৫৮ রানের মাথায় আক্রমণাত্মক খেলতে গিয়ে অফ-স্পিনার নাথান লায়নের বলে স্টাম্পিংয়ের শিকার হন অ্যাকারম্যান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কেইন কীভাবে ব্যালন ডি’অর জিতলেন, ইয়ামাল-এমবাপ্পে কেন পারলেন না কেইন কীভাবে ব্যালন ডি’অর জিতলেন, ইয়ামাল-এমবাপ্পে কেন পারলেন না অমিতের তৃতীয় ডাবল সেঞ্চুরি, পরানের ১২ ছক্কা, ঢাকার জয় অমিতের তৃতীয় ডাবল সেঞ্চুরি, পরানের ১২ ছক্কা, ঢাকার জয় পাকিস্তানের হারে ত্রিদেশীয় সিরিজ থেকে বাদ ইংল্যান্ড, ফাইনালে পাকিস্তান–শ্রীলঙ্কা পাকিস্তানের হারে ত্রিদেশীয় সিরিজ থেকে বাদ ইংল্যান্ড, ফাইনালে পাকিস্তান–শ্রীলঙ্কা সাফ ফুটবলের টিকিটের দাম সর্বনিম্ন ১ হাজার টাকা, পাওয়া যাবে বৃহস্পতিবার থেকে সাফ ফুটবলের টিকিটের দাম সর্বনিম্ন ১ হাজার টাকা, পাওয়া যাবে বৃহস্পতিবার থেকে সানজিদাদের বিদায় দিয়ে সেমিতে কৃষ্ণা-সুমাইয়ারা সানজিদাদের বিদায় দিয়ে সেমিতে কৃষ্ণা-সুমাইয়ারা
advertisement

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট
ইসরায়েলের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের সমর্থকদের উচ্ছ্বাস। মঙ্গলবার তেল আবিবে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর জোট। দেশটির প্রধান তিনটি টেলিভিশন চ্যানেলের বুথফেরত জরিপে (এক্সিট পোল) দেখা গেছে, নেতানিয়াহুর জোট স্পষ্ট পরাজয়ের মুখে পড়েছে এবং তারা সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের চেয়ে পিছিয়ে রয়েছে।

মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনে রাত ১০টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই এসব জরিপের ফলাফল প্রকাশ করা হয়।বুথফেরত জরিপ অনুযায়ী, যদিও দল হিসেবে নেতানিয়াহুর লিকুদ পার্টি সবচেয়ে বেশি আসন পেয়ে একক বৃহত্তম দল হতে চলেছে, কিন্তু তাদের জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসন থেকে দূরে রয়েছে।

ফলে নেতানিয়াহু ক্ষমতা ধরে রাখা কঠিন হতে চলেছে।ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’ এবং বেসরকারি সম্প্রচারমাধ্যম ‘চ্যানেল ১২’ ও ‘চ্যানেল ১৩’-এর বুথফেরত জরিপ অনুযায়ী, দেশটির ১২০ আসনের পার্লামেন্টে (নেসেট) নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী ও কট্টর ধর্মীয় দলগুলোর জোট পেতে পারে ৫০টি আসন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ফরিদপুরে অভিযানের খবরে পালালেন ফার্মেসির মালিকরা, ৪ দোকানে জরিমানা

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ফরিদপুরের সদরপুরে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি ফার্মেসিকে ২৫ হাজার টাকা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

২০০৬ সালের ২৮ অক্টোবর দেশ আনুষ্ঠানিকভাবে ফ্যাসিবাদে প্রবেশ করেছিল

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বাংলাদেশ ২০০৬ সালের ২৮ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ফ্যাসিবাদে প্রবেশ করেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন