একদিকে তারকাদের স্নায়ুচাপের জমজমাট এক লড়াই, অন্যদিকে উমেহ্লা মারমার চোখধাঁধানো একক আধিপত্য। প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর প্রথম দুটি কোয়ার্টার ফাইনাল দেখেছে দুরকম ছবি।আজ সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে ঠাকুরগাঁওয়ের রাঙ্গাটুঙ্গী ফুটবল একাডেমিকে ১-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে টাঙ্গাইলের শক্তিশালী মরহুম ফরহাদ হোসেন তালুকদার ফুটবল একাডেমি।
এরপর দ্বিতীয় দল হিসেবে সহজেই সেমিফাইনালের টিকিট কেটেছে আরেক শক্তিশালী দল রাঙামাটির সুইহলামং ফুটবল একাডেমি। পাহাড়ের দলটির ঝোড়ো ফুটবলের সামনে ৬-০ গোলে উড়ে গেছে কুষ্টিয়া ফুটবল একাডেমি।দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে শুরু থেকেই আলো ছড়াচ্ছিল দুদলের তারকাদের উপস্থিতি। ঠাকুরগাঁওয়ের রাঙ্গাটুঙ্গী ফুটবল একাডেমির বড় প্রেরণা ছিলেন সাফজয়ী অভিজ্ঞ ফরোয়ার্ড সানজিদা আক্তার।
সঙ্গে এ ম্যাচে যোগ দিয়েছিলেন আরেক তারকা স্বপ্না রানীও।
সূত্র: প্রথম আলো

স্টার্কের ৬ বলে ৪ উইকেট, কেপটাউনে দুর্দান্ত প্রত্যাবর্তন অস্ট্রেলিয়ার
কেইন কীভাবে ব্যালন ডি’অর জিতলেন, ইয়ামাল-এমবাপ্পে কেন পারলেন না
অমিতের তৃতীয় ডাবল সেঞ্চুরি, পরানের ১২ ছক্কা, ঢাকার জয়
পাকিস্তানের হারে ত্রিদেশীয় সিরিজ থেকে বাদ ইংল্যান্ড, ফাইনালে পাকিস্তান–শ্রীলঙ্কা
সাফ ফুটবলের টিকিটের দাম সর্বনিম্ন ১ হাজার টাকা, পাওয়া যাবে বৃহস্পতিবার থেকে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন