advertisement

প্রিন্স হ্যারির শ্বশুর এফবিআইয়ের হাতে গ্রেপ্তার, ৮২ বছরের টমাস মার্কেলের কী অপরাধ

প্রিন্স হ্যারির শ্বশুর এফবিআইয়ের হাতে গ্রেপ্তার, ৮২ বছরের টমাস মার্কেলের কী অপরাধ
যুক্তরাজ্যের টেলিভিশন অনুষ্ঠান ‘গুড মর্নিং ব্রিটেন’-এ সাক্ষাৎকার দিচ্ছেন টমাস মার্কেল। ৮ মার্চ ২০২১ সাল
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

শিশুদের যৌন নির্যাতনের ছবি ও ভিডিও রাখার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হয়েছেন মেগান মার্কেলের বাবা টমাস মার্কেল সিনিয়র। ফ্লোরিডার একটি প্রবীণ নিবাস থেকে তাঁকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। মার্কিন বিচার বিভাগের এক কর্মকর্তা আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ আনা হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন। তবে কী কারণে টমাস মার্কেলকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাননি। বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে এফবিআইয়ের প্রতিনিধিদের সঙ্গেও তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল প্রথম টমাস মার্কেলের গ্রেপ্তারের খবর প্রকাশ করে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ৮২ বছর বয়সী টমাস মার্কেলকে ফ্লোরিডার লেকল্যান্ড শহরের একটি প্রবীণ নিবাস থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বন্ধ ঘরের দরজায় ধাক্কা দিতেই দেখা গেল মেঝেতে নারীর লাশ বন্ধ ঘরের দরজায় ধাক্কা দিতেই দেখা গেল মেঝেতে নারীর লাশ ট্রাম্পকে রুখে দিয়েছে তরুণদের ভোট ট্রাম্পকে রুখে দিয়েছে তরুণদের ভোট শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, মক্তব শিক্ষক গ্রেপ্তার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, মক্তব শিক্ষক গ্রেপ্তার রিমান্ড শেষে কারাগারে তরুণী, জিজ্ঞাসাবাদে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন রিমান্ড শেষে কারাগারে তরুণী, জিজ্ঞাসাবাদে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ
advertisement

ঐতিহ্যের শিকড়েই বাংলাদেশের ফ্যাশনের ভবিষ্যৎ

ঐতিহ্যের শিকড়েই বাংলাদেশের ফ্যাশনের ভবিষ্যৎ
বাঁ থেকে: শান্তা কবির, লিপি খন্দকার, চন্দ্র শেখর সাহা, আজহারুল হক আজাদ ও শেখ সাইফুর রহমান
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

নিজস্ব ঐতিহ্য, কারুশিল্প ও সৃজনশীলতাকে ভিত্তি করে বাংলাদেশের ফ্যাশন শিল্পকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট ডিজাইনার ও উদ্যোক্তারা। তাঁদের মতে, বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অন্ধ অনুকরণ নয়, প্রয়োজন নিজস্বতার চর্চা, প্রাতিষ্ঠানিক গবেষণা, দক্ষ কারিগর এবং সমন্বিত উদ্যোগ।স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় পেরিয়েছে। এই সময়ে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প (আরএমজি) বিশ্ববাজারে শক্তিশালী অবস্থান তৈরি করেছে।

কিন্তু দেশীয় ফ্যাশনশিল্প এখনো পূর্ণাঙ্গ শিল্প হিসেবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি, গবেষণা ও প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পায়নি।

অন্যদিকে বৈশ্বিক ফ্যাশনের দ্রুত পরিবর্তন, প্রযুক্তির অগ্রগতি, ভোক্তার রুচির বদল এবং টেকসই উৎপাদনের চ্যালেঞ্জ নতুন করে ভাবতে বাধ্য করছে এই খাতের উদ্যোক্তা ও ডিজাইনারদের।বাঁ থেকে: শান্তা কবির, লিপি খন্দকার, চন্দ্র শেখর সাহা, আজহারুল হক আজাদ ও শেখ সাইফুর রহমানএসব বিষয় নিয়ে ৬ নভেম্বর রাজধানীর সোবহানবাগে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে (বিআইআইএম) অনুষ্ঠিত হয়েছে ‘ডিজাইনারের চোখে পণ্যের ভবিষ্যৎ চাহিদা ও উৎপাদন প্রস্তুতি’ শীর্ষক প্যানেল আলোচনা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বন্ধ ঘরের দরজায় ধাক্কা দিতেই দেখা গেল মেঝেতে নারীর লাশ

বন্ধ ঘরের দরজায় ধাক্কা দিতেই দেখা গেল মেঝেতে নারীর লাশ
সুধারাম মডেল থানা
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সকাল থেকে ঘরের দরজা বন্ধ। ভেতরে থাকা নারীরও কোনো সাড়াশব্দ নেই। দুপুরে এক প্রতিবেশী নারী দরজা ধাক্কা দিতেই দেখতে পান, ঘরের মেঝেতে পড়ে আছে ওই নারীর লাশ। আজ শুক্রবার দুপুরে নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম এওজবালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম ফয়েজের নেছা (৫৫)। তিনি ওই গ্রামের মো. দুলালের স্ত্রী।খবর পেয়ে আজ বিকেলে সুধারাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পরে লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে ওই নারীর মৃত্যু কীভাবে হয়েছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেনি পুলিশ। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও তাঁর মৃত্যু নিয়ে সন্দেহ রয়েছে।পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফয়েজের নেছা বসতঘরে একা থাকতেন। আজ দুপুর পর্যন্ত তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে এক প্রতিবেশী নারী ঘরের দরজা ধাক্কা দেন।

এ সময় ঘরের ভেতরে মেঝেতে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন তিনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ট্রাম্পকে রুখে দিয়েছে তরুণদের ভোট

ট্রাম্পকে রুখে দিয়েছে তরুণদের ভোট
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশে ‘ভেটো’ লেখা টুপি। মধ্যবর্তী নির্বাচনে হারলে ‘মনে হয় আমি মিস্টার ভেটো হয়ে যাব’ বলেছিলেন তিনি। হোয়াইট হাউস, ০৫ নভেম্বর ২০২৬
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ইতিহাস বলে, মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্টের দল আসন হারায়। কিন্তু এবার ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের জয় অর্ধশতকের মধ্যে যেকোনো দলের জন্য সবচেয়ে বড় বিজয়।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশে ‘ভেটো’ লেখা টুপি। মধ্যবর্তী নির্বাচনে হারলে ‘মনে হয় আমি মিস্টার ভেটো হয়ে যাব’ বলেছিলেন তিনি।

হোয়াইট হাউস, ০৫ নভেম্বর ২০২৬জীবনযাত্রার বাড়তি ব্যয়, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আর পুরোনো রাজনৈতিক নেতৃত্বের প্রতি বিরক্তি—যুক্তরাষ্ট্রের তরুণেরা এসব ক্ষোভের প্রকাশ ঘটালেন ব্যালট বাক্সে।

গত মঙ্গলবার মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রতি তরুণদের সমর্থন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির ভরাডুবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসনের মধ্যে ডেমোক্রেটিক পার্টি ২৫৩ আসনে জয়ী হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন