advertisement

স্পর্শের অভিযোগ অস্বীকার করে সাংবাদিক রবিউল বললেন, পরীমনি তাঁর মুঠোফোন কেড়ে নিয়েছিলেন

স্পর্শের অভিযোগ অস্বীকার করে সাংবাদিক রবিউল বললেন, পরীমনি তাঁর মুঠোফোন কেড়ে নিয়েছিলেন
রবিউল হোসাইনের মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে পরীমনির বিরুদ্ধে
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

চিত্রনায়িকা পরীমনিকে স্পর্শ করার অভিযোগ অস্বীকার করেছেন দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইন। বরং তিনি পরীমনির বিরুদ্ধে মুঠোফোনে কেড়ে নেওয়ার অভিযোগ করেন।রবিউল হোসাইন প্রথম আলোকে বলেন, পরীমনি তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। তাঁকে মেরে ফেলার হুমকি দিয়েছেন। সবকিছুই ভিডিওতে দেখা গেছে। ঢাকার আদালত প্রাঙ্গণে গত বৃহস্পতিবার চিত্রনায়িকা পরীমনি সাংবাদিক রবিউল হোসাইনের বিরুদ্ধে তাঁকে স্পর্শ করার অভিযোগ করেন।

পরে সাংবাদিকদের সামনে রবিউলকে গালিগালাজ করেন।ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় আত্মসমর্পণ করে জামিন নিতে বৃহস্পতিবার সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে যান পরীমনি।২০২২ সালের ৬ জুলাই ঢাকার আদালতে মামলাটি করেন নাসির উদ্দিন মাহমুদ। মামলায় তিনি অভিযোগ করেন, ২০২১ সালের ৯ জুন রাতে পরীমনি ও তাঁর সহযোগীরা সাভারের বোট ক্লাবে ভাঙচুর করেন এবং মারধর ও হত্যার হুমকি দেন।

ওই ঘটনায় নাসির উদ্দিনসহ অন্যদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে আগেই সাভার থানায় মামলা করেছিলেন পরীমনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বাড়িতে কালো তিলের রুটি বানাতে চান? রেসিপি দেখুন বাড়িতে কালো তিলের রুটি বানাতে চান? রেসিপি দেখুন শয্যাদৃশ্যের আগে স্ত্রীর অনুমতি নিয়েছিলেন অভিনেতা শয্যাদৃশ্যের আগে স্ত্রীর অনুমতি নিয়েছিলেন অভিনেতা চিকিৎসককে মারধর ও ডাকাতির অভিযোগ, অভিনেতা–অভিনেত্রী গ্রেপ্তার চিকিৎসককে মারধর ও ডাকাতির অভিযোগ, অভিনেতা–অভিনেত্রী গ্রেপ্তার চিড়িয়াখানায় ভোট! চিড়িয়াখানায় ভোট! রসচিঠি রসচিঠি
advertisement

জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

জুমার নামাজ আদায়ের পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেখুন ভিডিও প্রতিবেদনে…

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দেশের মানুষ আ.লীগকে আর রাজনীতি করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য খবর

দেশের মানুষ আ.লীগকে আর রাজনীতি করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য খবর
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

দেশের মানুষ আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জাতীয় চার নেতার নামে থাকা কোস্টগার্ডের জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। এ ছাড়া দিনের গুরুত্বপূর্ণ খবর শুনুন অডিও সংবাদে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঢাকায় আদিবাসীদের খাদ্য ও শস্য মেলা

ঢাকায় আদিবাসীদের খাদ্য ও শস্য মেলা
বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিথিরা।
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

পাহাড় ও সমতলের বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর বৈচিত্র্যময় খাদ্যসংস্কৃতি, ঐতিহ্যবাহী খাবার ও শস্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দিয়েছে ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলা’। মেলায় রয়েছে জুমে উৎপাদিত নানা ধরনের শাকসবজি, ফলমূল, শস্য, বিন্নি চালের পিঠা, পাজনসহ বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার। খাবারের পাশাপাশি মঞ্চে পরিবেশিত হচ্ছে আদিবাসীদের ঐতিহ্যবাহী নাচ ও গান।

উন্নয়ন সংগঠন নাগরিক উদ্যোগ ও আদিবাসী সুহৃদদের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় বিভিন্ন জাতিগোষ্ঠীর খাদ্যাভ্যাস, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হচ্ছে। রাজধানীর মিরপুরের ১৩ নম্বরে পার্বত্য বৌদ্ধ সংঘ কমপ্লেক্স প্রাঙ্গণে দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিথিরা। মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখছেন অতিথিরা। মঞ্চে আদিবাসীদের ঐতিহ্যবাহী নাচ পরিবেশন করছেন শিল্পীরা।

নাচ পরিবেশনার মধ্য দিয়ে তুলে ধরা হচ্ছে আদিবাসীদের সংস্কৃতি ও ঐতিহ্য।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন