advertisement

প্রথম ইনিংসে ব্যাট করার মতো অবস্থায় নেই সাদমান

প্রথম ইনিংসে ব্যাট করার মতো অবস্থায় নেই সাদমান
সিলেট টেস্টের প্রথম ইনিংসে ফিল্ডিংয়ে চোট পেয়েছেন সাদমান ইসলাম
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ফিল্ডিং করার সময় মাটিতে লুটিয়ে পড়ার পরই বোঝা গিয়েছিল সাদমান ইসলামের চোটটা বেশ গুরুতর। স্ট্রেচারে করে তাঁকে তখন মাঠ থেকে নিয়ে যাওয়া হয়। পরে বাংলাদেশ দলের এই ওপেনারকে নেওয়া হয় হাসপাতালেও। ইনিংসের বাকি সময় ফিল্ডিং তো বটেই, প্রথম ইনিংসে দলের হয় ওপেনও করতে পারেননি সাদমান।এবার জানা গেল, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম ইনিংসে তাঁকে ব্যাটিংয়েই পাওয়া যাবে না।

বিসিবির পাঠানো ভিডিও বার্তায় জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম বলেছেন, ‘এই মুহূর্তে তিনি প্রথম ইনিংসে ব্যাটিং করার অবস্থায় নেই।’ সাদমান মিরপুরে সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করেছিলেন।দুপুরে জানানো হয়েছিল, বাঁ পায়ের গোড়ালি মচকে গেছে সাদমানের। এমআরআই করানোর পর তাঁর সর্বশেষ অবস্থা জানানো হবে বলে জানায় বিসিবির মেডিক্যাল বিভাগ। সন্ধ্যায় সর্বশেষ অবস্থা জানিয়ে বায়েজীদুল বলেছেন, ‘আমরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছি।

পাশাপাশি তাঁর স্ক্যানও করানো হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ভিনিসিয়ুসের জন্য আমি রিয়ালের ক্ষতি করতে পারি না: মরিনিও ভিনিসিয়ুসের জন্য আমি রিয়ালের ক্ষতি করতে পারি না: মরিনিও দেশের মাটিতে প্রথম ৫ উইকেট, ‘স্পেশাল’ কীর্তির আনন্দ হাসানের দেশের মাটিতে প্রথম ৫ উইকেট, ‘স্পেশাল’ কীর্তির আনন্দ হাসানের সাত ফরোয়ার্ডের বাংলাদেশ দলে গোল করার লোকের জন্য এমন হাহাকার কেন সাত ফরোয়ার্ডের বাংলাদেশ দলে গোল করার লোকের জন্য এমন হাহাকার কেন হাসান মাহমুদের দিনে বাংলাদেশের আশা হৃদয়–মুশফিক হাসান মাহমুদের দিনে বাংলাদেশের আশা হৃদয়–মুশফিক ৫ উইকেট: বাংলাদেশের পেসারদের মধ্যে সবার ওপরে হাসান ৫ উইকেট: বাংলাদেশের পেসারদের মধ্যে সবার ওপরে হাসান
advertisement

জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

জুমার নামাজ আদায়ের পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেখুন ভিডিও প্রতিবেদনে…

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দেশের মানুষ আ.লীগকে আর রাজনীতি করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য খবর

দেশের মানুষ আ.লীগকে আর রাজনীতি করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য খবর
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

দেশের মানুষ আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জাতীয় চার নেতার নামে থাকা কোস্টগার্ডের জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। এ ছাড়া দিনের গুরুত্বপূর্ণ খবর শুনুন অডিও সংবাদে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঢাকায় আদিবাসীদের খাদ্য ও শস্য মেলা

ঢাকায় আদিবাসীদের খাদ্য ও শস্য মেলা
বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিথিরা।
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

পাহাড় ও সমতলের বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর বৈচিত্র্যময় খাদ্যসংস্কৃতি, ঐতিহ্যবাহী খাবার ও শস্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দিয়েছে ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলা’। মেলায় রয়েছে জুমে উৎপাদিত নানা ধরনের শাকসবজি, ফলমূল, শস্য, বিন্নি চালের পিঠা, পাজনসহ বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার। খাবারের পাশাপাশি মঞ্চে পরিবেশিত হচ্ছে আদিবাসীদের ঐতিহ্যবাহী নাচ ও গান।

উন্নয়ন সংগঠন নাগরিক উদ্যোগ ও আদিবাসী সুহৃদদের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় বিভিন্ন জাতিগোষ্ঠীর খাদ্যাভ্যাস, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হচ্ছে। রাজধানীর মিরপুরের ১৩ নম্বরে পার্বত্য বৌদ্ধ সংঘ কমপ্লেক্স প্রাঙ্গণে দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিথিরা। মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখছেন অতিথিরা। মঞ্চে আদিবাসীদের ঐতিহ্যবাহী নাচ পরিবেশন করছেন শিল্পীরা।

নাচ পরিবেশনার মধ্য দিয়ে তুলে ধরা হচ্ছে আদিবাসীদের সংস্কৃতি ও ঐতিহ্য।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন