তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সন্দেহভাজন প্রায় ১০০ ব্যক্তি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ১২৫টি প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেনের তথ্য চাওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ উদ্যোগ নিয়েছে।এনবিআরের পক্ষে সাধারণত এ ধরনের কার্যক্রম পরিচালনা করে কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) এবং আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট।
এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্থ পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির কাজে ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।এ তালিকায় আওয়ামী লীগের আমলের কয়েকজন সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগ নেতা আছেন। এ ছাড়া পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতিও আছেন।ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে গত কয়েক দিনে এসব ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা এবং তথ্য জানতে চিঠি পাঠানো হয়েছে।
আজ সন্ধ্যা পর্যন্ত বেশ কয়েকটি ব্যাংকে খোঁজ নিয়ে জানা গেছে, তাঁরা এখনো এনবিআরের চিঠি পাননি।সব মিলিয়ে প্রায় ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো

সন্দেহভাজন ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
সন্দেহভাজন ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ এনবিআরের
ডেমোক্র্যাটদের জয়ে কমেছে ইলন মাস্কের সম্পদ, রিপাবলিকানদের পক্ষের পোস্ট মুছে দিয়েছেন
খুলনা অঞ্চলের চুইঝালের শতকোটি টাকার বাণিজ্য
নভেম্বরের প্রথম পাঁচ দিনে তিন দফায় সোনার দাম বাড়ল

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন