advertisement

সন্দেহভাজন ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ এনবিআরের

সন্দেহভাজন ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ এনবিআরের
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবন
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রায় ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করতে বলেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে প্রায় ১২৫টি প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেনের তথ্য চেয়েছে সংস্থাটি। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্থ পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির কাজে ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, এনবিআরের দুটি গোয়েন্দা ইউনিট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এসব ব্যক্তির ব্যাংক হিসাব শনাক্ত ও জব্দ করার অনুরোধ জানিয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়েছে। পাশাপাশি ১২৫টি প্রতিষ্ঠানের লেনদেনের বিস্তারিত বিবরণ চেয়েছে সংস্থাটি।তালিকায় থাকা ব্যক্তিদের বেশির ভাগই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট। তাঁদের মধ্যে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যবসায়ীরা রয়েছেন।

তালিকায় থাকা উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে আছেন সালমান এফ রহমান, আবদুস সালাম মুর্শেদী, টিপু মুনশি, শাহরিয়ার আলম, নসরুল হামিদ ও তাজুল ইসলাম।এ ছাড়া ব্যবসায়ীদের মধ্যে টুসুকা গ্রুপের ফয়জুর রহমান, ওয়েল গ্রুপের আবদুস সালাম, নিপা গ্রুপের খসরু চৌধুরী, স্ট্যান্ডার্ড গ্রুপের মোশাররফ হোসেন এবং তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি এস এম মান্নান কচির নাম রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ডেমোক্র্যাটদের জয়ে কমেছে ইলন মাস্কের সম্পদ, রিপাবলিকানদের পক্ষের পোস্ট মুছে দিয়েছেন ডেমোক্র্যাটদের জয়ে কমেছে ইলন মাস্কের সম্পদ, রিপাবলিকানদের পক্ষের পোস্ট মুছে দিয়েছেন খুলনা অঞ্চলের চুইঝালের শতকোটি টাকার বাণিজ্য খুলনা অঞ্চলের চুইঝালের শতকোটি টাকার বাণিজ্য নভেম্বরের প্রথম পাঁচ দিনে তিন দফায় সোনার দাম বাড়ল নভেম্বরের প্রথম পাঁচ দিনে তিন দফায় সোনার দাম বাড়ল খুলনার ইন্দ্রমোহন সুইটসের ১৩৬ বছরের ঐতিহ্যবাহী মিষ্টি, বিশেষত্ব কী খুলনার ইন্দ্রমোহন সুইটসের ১৩৬ বছরের ঐতিহ্যবাহী মিষ্টি, বিশেষত্ব কী বড় বাজার ঘিরেই চলছে খুলনার ব্যবসা বড় বাজার ঘিরেই চলছে খুলনার ব্যবসা
advertisement

হাতিরঝিলের পানি টকটকে লাল! কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সরেজমিন হাতিরঝিল ঘুরে দেখা যায়, কয়েকটি স্থানে পানির রং অস্বাভাবিকভাবে লালচে হয়ে আছে। বিশেষ করে এফডিসির অদূরে ওয়াটারবোট স্টেশনের চারপাশের বেশ কিছু অংশে পানির রং স্পষ্টতই পরিবর্তিত হয়েছে। ওয়াটারবোট স্টেশনের বিপরীত দিকে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ট্রাম্পকে কোণঠাসা করতে বড় পরিকল্পনা ডেমোক্র্যাটদের

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

কংগ্রেসের নিয়ন্ত্রণ পেয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্ত, শুনানি ও শুল্ক প্রত্যাহারের উদ্যোগ নিতে চায় ডেমোক্র্যাটরা। ২০২৮ সালের নির্বাচনও তাদের বড় লক্ষ্য।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাড়তি পেসার না থাকার আক্ষেপ তাসকিনের কণ্ঠেও

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

তাইজুলের পারফরম্যান্স নিয়ে উদ্বিগ্ন ও দুই ডানহাতি স্পিনারকে খেলানোর চিন্তা করতে হবে। টেস্ট শুরুর আগের দিন বুধবার সংবাদ সম্মেলনে বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্সের ভাষ্য ছিল...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন