advertisement

আইফোন ও আইপ্যাডের জন্য এক্সের নতুন আইকন, বদলাবেন যেভাবে

আইফোন ও আইপ্যাডের জন্য এক্সের নতুন আইকন, বদলাবেন যেভাবে
একাধিক নতুন নকশার এক্স আইকন ব্যবহার করা যাবে আইফোন ও আইপ্যাডে
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আইফোন ও আইপ্যাডে চিরচেনা কালো ‘এক্স’ লোগোর বদলে একাধিক নতুন নকশার এক্স আইকন ব্যবহার করা যাবে। নতুন এ সুবিধা দিতে এক ডজনের বেশি বিকল্প আইকন যুক্ত করেছে এক্স। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ৯টু৫ম্যাকের প্রতিবেদন অনুযায়ী, টুইটার থেকে নাম পরিবর্তন করে এক্স হওয়ার পর এবারই এক্স অ্যাপের আইকনে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে।নতুন হালনাগাদে আগের বিকল্প আইকনগুলো সরিয়ে সেগুলোর জায়গায় যুক্ত করা হয়েছে সম্পূর্ণ নতুন নকশার আইকন।

এর মধ্যে মহাকাশের বিভিন্ন অনুষঙ্গ থেকে অনুপ্রাণিত নকশাও রয়েছে। তবে নতুন আইকন ব্যবহারের সুযোগ সবার জন্য উন্মুক্ত নয়। কেবল এক্স প্রিমিয়ামের গ্রাহকেরাই এই সুবিধা পাবেন।এর আগে বিভিন্ন উৎসব ও বিশেষ উপলক্ষে এক্স অ্যাপে সাময়িকভাবে বিকল্প আইকন ব্যবহারের সুযোগ দেওয়া হতো। ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের পর প্ল্যাটফর্মটির পরিচিত নীল পাখির লোগো সরিয়ে কালো ‘এক্স’ প্রতীক চালু করা হয়।

পরে মহাকাশভিত্তিক নকশার কয়েকটি বিকল্প আইকনও যুক্ত হয়েছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ঢাকার কম্পিউটার বাজারে নির্দিষ্ট মডেলের মাদারবোর্ডের দাম বেড়েছে ঢাকার কম্পিউটার বাজারে নির্দিষ্ট মডেলের মাদারবোর্ডের দাম বেড়েছে এআইয়ের কারণে অনেক চাকরি যেমন চলে যাবে, আবার নতুন চাকরি তৈরি হবে এআইয়ের কারণে অনেক চাকরি যেমন চলে যাবে, আবার নতুন চাকরি তৈরি হবে নারায়ণগঞ্জে গ্যাজেট অ্যান্ড গিয়ারের নতুন বিক্রয়কেন্দ্র নারায়ণগঞ্জে গ্যাজেট অ্যান্ড গিয়ারের নতুন বিক্রয়কেন্দ্র রাঙামাটির কাপ্তাই উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করল আম্বার আইটি রাঙামাটির কাপ্তাই উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করল আম্বার আইটি সিম সোয়াপিং করে যেভাবে প্রতারণা হয় সিম সোয়াপিং করে যেভাবে প্রতারণা হয়
advertisement

শয্যাদৃশ্যের আগে স্ত্রীর অনুমতি নিয়েছিলেন অভিনেতা

শয্যাদৃশ্যের আগে স্ত্রীর অনুমতি নিয়েছিলেন অভিনেতা
মোহিত মালিক। ইনস্টাগ্রাম থেকে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

চলচ্চিত্রে অন্তরঙ্গ দৃশ্যের শুটিং নিয়ে অভিনেতাদের অস্বস্তি, ব্যক্তিগত সীমারেখা ও সম্মতির বিষয়টি এখন আগের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। এ ধরনের দৃশ্যের শুটিংয়ে অভিনেতাদের সহযোগিতা করতে কাজ করেন ইন্টিমেসি কো-অর্ডিনেটর। এবার ‘মির্জাপুর: দ্য মুভি’র অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন অভিনেতা মোহিত মালিক ও অভিনেত্রী রসিকা দুগাল।

তাঁদের ভাষ্য, ইন্টিমেসি কো-অর্ডিনেটরের উপস্থিতিতে কাজটি অনেক বেশি স্বচ্ছন্দ ও পেশাদার হয়ে উঠেছিল। প্রেক্ষাগৃহে সাড়া ফেলা সিনেমাটি সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে। ভারত টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহিত মালিক জানান, ‘মির্জাপুর: দ্য মুভি’তে অভিনয়ের আগে কখনো অন্তরঙ্গ দৃশ্যে কাজ করেননি তিনি। ফলে শুটিংয়ের আগে কিছুটা উদ্বিগ্ন ছিলেন। তবে সহ-অভিনেত্রী রসিকা দুগাল তাঁকে স্বচ্ছন্দ হতে সাহায্য করেন।

পাশাপাশি ইন্টিমেসি কো-অর্ডিনেটর অঙ্কিতা পোদ্দার পুরো প্রক্রিয়াটি পরিচালনা করেন।মোহিত জানান, শুটিংয়ের আগে তাঁরা দুজন নিজেদের স্বাচ্ছন্দ্য ও অস্বস্তির জায়গাগুলো নিয়ে খোলামেলা আলোচনা করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘স্যরি’ না বলেও কীভাবে ক্ষমা চাইবেন

‘স্যরি’ না বলেও কীভাবে ক্ষমা চাইবেন
‘স্যরি’ বলা বারণ নয়, বারণ হলো শুধু ওটুকুতেই থেমে যাওয়া
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বন্ধুর সঙ্গে দেখা করার কথা ছিল। আপনি যাননি, ফোনও ধরেননি। পরদিন মেসেঞ্জারে লিখলেন, ‘স্যরি দোস্ত।’ জবাব এল, ‘কিসের স্যরি?’এই প্রশ্নের মানে খুব সহজ। দুই অক্ষরের একটি শব্দে আমরা অনেক সময় ভুলটা স্বীকার করি না, শুধু ঝামেলা মেটাতে চাই। যাঁকে কষ্ট দিয়েছি, তিনি চান বুঝতে, আমরা আসলে কী বুঝেছি।‘স্যরি’ কেন অনেক সময় কাজ করে নাপারিবারিক শিক্ষায় ছোটবেলা থেকে আমরা শিখি, ভুল করলে ‘স্যরি’ বলতে হয়।

‘আপুর কাছে গিয়ে স্যরি বল’, এমন ধমক অনেকেরই মনে আছে। ফলে ক্ষমা চাওয়া হয়ে ওঠে দায় সারার একটা নিয়ম, মন থেকে আসা কিছু নয়।আরেকটি কারণ লজ্জা। কিছু সংকেতে মনে হয়, নিজের ভুল মেনে নেওয়া মানে ছোট হয়ে যাওয়া। কিন্তু প্রকৃত ক্ষমা চাওয়া দুর্বলতা নয়। এতে বোঝা যায়, সম্পর্কটাকে আপনি মূল্য দেন। ‘স্যরি’ বলা দোষেরও নয়, কিন্তু শুধু ওটুকু বললে সম্পর্ক জোড়া লাগে না।

ক্ষমা চাওয়ায় থাকতে হবে স্বীকারোক্তি, অন্যের অনুভূতির প্রতি মনোযোগ আর ভুল শুধরে নেওয়ার প্রতিশ্রুতি।চার ধাপে ক্ষমা চাওয়া১. কী ঘটেছে, সরাসরি বলুন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নেতানিয়াহুকে কি যেতেই হচ্ছে, আরব দলগুলোর সমর্থনে ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার পথে আইজেনকট

নেতানিয়াহুকে কি যেতেই হচ্ছে, আরব দলগুলোর সমর্থনে ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার পথে আইজেনকট
গাদি আইজেনকট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে গাদি আইজেনকটকে সমর্থন দিয়েছে দেশটির আরব রাজনৈতিক দলগুলো। গতকাল বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে বৈঠকে আরব দলগুলোর প্রতিনিধিরা আইজেনকটের প্রতি সমর্থন জানান। এর ফলে পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন পেয়েছেন বিরোধী জোটের এই নেতা। তবে আরব দলগুলোর সমর্থন পেলেও তাদের সঙ্গে সরকার গঠনে আপত্তি রয়েছে আইজেনকটের সম্ভাব্য জোটের কয়েকটি ইহুদি দলের।

গতকাল রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে প্রেসিডেন্ট হারজগ জানান, ৬৭ জন আইনপ্রণেতার প্রতিনিধিত্বকারী দলগুলো আইজেনকটকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দিয়েছে। অন্যদিকে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন জানিয়েছে ৪৬ জন আইনপ্রণেতার প্রতিনিধিত্বকারী দলগুলো। ফলাফল স্পষ্ট হলেও সরকার গঠনের দায়িত্ব দেওয়ার আগে দলগুলোর নেতাদের সঙ্গে আরও আলোচনা করবেন বলে জানিয়েছেন হারজগ।

আগামী রোববার তিনি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন।আইজেনকটের দল ইয়াশার দ্রুত তাঁকে সরকার গঠনের দায়িত্ব দিতে প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন