ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নবগঠিত উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে কসবা পৌর সুপার মার্কেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।আহত ব্যক্তিরা হলেন পৌর শ্রমিক দলের সদস্য হোসেন মিয়া (৪০), কসবা পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী শহিদুল খাঁ (৩০), ৮ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সদস্য রাব্বি মিয়া (২৫), পৌর ছাত্রদলের নেতা রাসেদুল ইসলাম (২৭) ও মো. জুয়েল (৩০)। তাঁদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
তাঁরা সবাই ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী।উপজেলা বিএনপির কয়েকজন নেতা–কর্মী জানান, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতা–কর্মীরা দুই ভাগে বিভক্ত।
সূত্র: প্রথম আলো

শিল্পকলা একাডেমির প্রশাসনিক ভবনে গাড়িচালকের সংসার, দায় নিচ্ছেন না কেউ
দেয়ালে ‘ফিরছি আবার ডিসেম্বর’ স্লোগান, অভিযুক্ত স্কুলছাত্রীরা বলল ‘ইয়ার্কি’
৫০টি বিশ্ববিদ্যালয়ে
তৃতীয় ভাষা শিক্ষা সেন্টার চালুর উদ্যোগ: ইউজিসি চেয়ারম্যান
স্ত্রীসহ কয়েকজন মারধর করে ফেলে রাখেন, পরে মৃত্যু: পুলিশ
সেদিনের শিশুটি পরে অস্কার জিতেছেন, ৭৩০ কোটি টাকার মালিক

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন