চট্টগ্রামের চন্দনাইশে সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ওই ব্যক্তিকে স্ত্রীসহ কয়েকজন মারধর করেন বলে জানিয়েছে পুলিশ। এ মারধরের এক পর্যায়ে তাঁকে সড়কের পাশে ফেলে যাওয়া হয়েছিল। এরপর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ওই ব্যক্তির স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ হাশেম (৩৭)। তিনি উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাদশাপাড়া এলাকার বানু মিয়ার ছেলে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাতটার দিকে উপজেলার বরুমতি সেতু এলাকা থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা।গ্রেপ্তার স্ত্রীর নাম আয়শা আকতার (৩৫)। নিহত মোহাম্মদ হাশেমের বাবা বানু মিয়ার করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ শুক্রবার সকালে চন্দনাইশ থানায় এ মামলা হয়।স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালে ওই ব্যক্তি সড়কের পাশে মুমূর্ষু অবস্থায় পড়ে ছিলেন। তাঁর ডান পা থেকে রক্ত পড়ছিল।
সড়ক দিয়ে যাওয়া বিভিন্ন যানবাহনের দিকে তিনি হাতে ইশারা করে বাঁচার আকুতি করছিলেন।
সূত্র: প্রথম আলো

দেশের মানুষ আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ফরমের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
সৌরজগতে নতুন বামন গ্রহের সন্ধান
মার্কো রুবিও আর ট্রাম্প প্রশাসনে থাকতে চাইছেন না, কিন্তু কেন
ইজিবাইকচালকের মেয়ের অদম্য জয়যাত্রা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন