চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের গলিতে একটি দেয়ালে ‘জয় বাংলা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন স্লোগান লেখার ঘটনায় ছয় ছাত্রীর লিখিত বক্তব্য নেওয়া হয়েছে। তাদের দাবি, ‘ইয়ার্কির (মজার) ছলে’ তারা দেয়ালে এসব লিখেছে। তবে স্কুল কর্তৃপক্ষ বলছে, তাদের শরীরী ভাষা তেমনটা ছিল না।
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের একটি বসতবাড়ির দেয়ালে কয়েকজন ছাত্রীর ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন স্লোগান লেখার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
গতকাল বৃহস্পতিবারের এ ঘটনার ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসিটিভি) ফুটেজ পর্যালোচনা করে প্রাথমিকভাবে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির একজন ও সপ্তম শ্রেণির চারজন ছাত্রীকে শনাক্ত করা হয়।
সূত্র: প্রথম আলো