মানুষ যাকে ভালোবাসে, তার জন্য সময় বের করে। তার গুরুত্ব উপলব্ধি করে, তার কথা পালনে সচেষ্ট হয়। আল্লাহ–তাআলার নৈকট্য লাভের বিষয়টি এমনই।আল্লাহর পরিচয়, তাঁর অসীম অনুগ্রহ জানা থাকলে অন্তরে তাঁর প্রতি আগ্রহ বাড়ে। ফলে বান্দার সঙ্গে তার রবের সম্পর্ক তৈরি হয়।এই সম্পর্ক যত গভীর হয়, বান্দা ততই আল্লাহর নিকটবর্তী হওয়ার সুযোগ পায়।
সুতরাং আল্লাহর নৈকট্য লাভের জন্য মুমিনের জীবনে এই ১০টি বিষয়ের চর্চা করা খুবই গুরুত্বপূর্ণ।১. আল্লাহর পরিচয় ও মহত্ত্ব উপলব্ধি করা ইবাদতের প্রতি ভালোবাসা তৈরির অন্যতম উপায় হলো আল্লাহকে চেনা।
তাঁর অসীম ক্ষমতা, দয়া, অনুগ্রহ ও মহত্ত্ব সম্পর্কে যত বেশি জানা যায়, অন্তরে তাঁর প্রতি ভালোবাসা ও আনুগত্য তত গভীর হয়।মানুষ যখন উপলব্ধি করে, তার জীবন, জীবিকা, সুস্থতা ও প্রতিটি নিশ্বাস আল্লাহর দান, তখন তাঁর সামনে সিজদাবনত হতে মন আগ্রহী হয়।সৃষ্টিজগতের নিদর্শন নিয়ে চিন্তা করা, আল্লাহর গুণাবলি সম্পর্কে জানা এবং তাঁর অনুগ্রহ স্মরণ করা অভ্যাসে পরিণত হলে ইবাদত কেবল আনুষ্ঠানিকতা না থেকে ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রকাশ হয়ে উঠবে।সৃষ্টিজগতের নিদর্শন নিয়ে চিন্তা করা, আল্লাহর গুণাবলি সম্পর্কে জানা এবং তাঁর অনুগ্রহ স্মরণ করা অভ্যাসে পরিণত হলে ইবাদত কেবল আনুষ্ঠানিকতা না থেকে ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রকাশ হয়ে উঠবে।আল্লাহ–তাআলা বলেন, ‘নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাত ও দিনের পরিবর্তনে বোধশক্তিসম...
সূত্র: প্রথম আলো

এমআইএসটির ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ
৯৫ বছর বয়সে গাছতলায় ঠাঁই হওয়া শামসুল হকের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী, উপহারও দিলেন
৮০০ পর্যটক নিয়ে সেন্ট মার্টিনে ছুটল প্রথম জাহাজ, মানতে হবে যা
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্...
৮০০ পর্যটক নিয়ে সেন্ট মার্টিনে ছুটল প্রথম জাহাজ, মানতে হবে যা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন