মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সূচিতে ১৫ ও ২২ জানুয়ারি ২০২৭ সালে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে, নিন জেনে আগামী ২২ জানুয়ারি ২০২৭ (শুক্রবার) ইউনিট ‘এ’ (ইঞ্জিনিয়ারিং) ও ইউনিট ‘বি’ (আর্কিটেকচার) এবং ১৫ জানুয়ারি ইউনিট ‘সি’ (বিজ্ঞান)–এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কেউ পড়তে চাইলে আবেদন শুরু হবে ২০ ডিসেম্বর ২০২৬। আবেদনের সুযোগ ৫ জানুয়ারি ২০২৭ পর্যন্ত।ভর্তির বিস্তারিত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি পরবর্তী সময়ে জানানো হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।মিসরের আল-আজহারের ইনস্টিটিউটে পড়াশোনা, বাংলাদেশি শিক্ষার্থীরা যেভাবে আবেদন করবেনউচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর এখন চলছে এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন।
এইচএসসি পরীক্ষায় সাম্প্রতিক বছরগুলোর মধ্যে পাসের হার সবচেয়ে কম।
সূত্র: প্রথম আলো

রাজধানীতে ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা
পরিবার বলছে, হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, আঘাতের চিহ্ন পায়নি পুলিশ
উত্তরায় চীনা নাগরিকেরা কেন লাইভ করেন?
এয়ারগান দিয়ে পাখি শিকার করছিলেন, বাধা দেওয়ায় যুবককে গুলি
উত্তরায় চীনা নাগরিকেরা কেন লাইভ করেন?

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন