advertisement

বিশ্বাসঘাতক কয়েল ও বড় ভাই মশা

বিশ্বাসঘাতক কয়েল ও বড় ভাই মশা
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

এই যে দেখুন, দুনিয়ায় বিশ্বাসের স্তম্ভগুলা আস্তে আস্তে কেমনে ধসে পড়ে, তার একটা তাজা উদাহরণ দিই।ছোটবেলা থেকে আব্বা-আম্মা শিখাইছে, ‘সত্য কথা বলবা, বড়দের মানবা, আর মশারির ভেতরে শুইবা।’ কিন্তু আমরা বাঙালিরা কি আর মশারি টাঙানোর খাটুনি খাইতে চাই? আমাদের ভরসা ছিল একটা সবুজ রঙের গোল চাকা—মশার কয়েল।আমাদের কাছে মশার কয়েল ছিল এক অলৌকিক অস্ত্র।

প্যাকেট খোলার সঙ্গে সঙ্গে ভাবতাম, ‘আজকে মশার বংশ নিপাত হবে!’ কয়েলে আগুন ধরায়া ধোঁয়া ছাড়তাম, আর মনে মনে একটা জেমস বন্ড মার্কা হাসি দিয়া বলতাম, ‘খেলা শুরু, বেটা মশার দল!’কিন্তু আমার বিশ্বাসের ভিতটা ভূমিকম্পের মতো কেঁপে উঠল গত মঙ্গলবার রাতে।ঘটনাটি যেভাবে ঘটল...তখন বাজে রাত ১২টা। ঘরে লোডশেডিং। অন্ধকারের মধ্যে আমি রোমান্টিক মুডে না গিয়া মশার সঙ্গে থার্ড ওয়ার্ল্ড ওয়ার লড়তেছি।

এক হাতে ইলেকট্রিক ব্যাট, অন্য হাতে কয়েল আর দেশলাই।কয়েলটা স্ট্যান্ডের ওপর বসায়ে সযত্নে আগুন জ্বালালাম।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সাধারণ লিনেন শাড়ি এবং রুপার ব্লাউজে আলিয়া ভাটের চমক, দেখুন ১৩টি ছবিতে সাধারণ লিনেন শাড়ি এবং রুপার ব্লাউজে আলিয়া ভাটের চমক, দেখুন ১৩টি ছবিতে আজব দেশে মীনা আজব দেশে মীনা গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আজ আদালতে যাবেন পরীমনি গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আজ আদালতে যাবেন পরীমনি কী হইতে কী হইল কী হইতে কী হইল গ্যাসের বাড়তি দামে দীর্ঘমেয়াদি কল্যাণ গ্যাসের বাড়তি দামে দীর্ঘমেয়াদি কল্যাণ
advertisement

ককটেল বিস্ফোরণের মামলায় দিলীপ আগরওয়ালার গ্রেফতার চায় পুলিশ

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল-সংলগ্ন এলাকায় কার্যক্রম আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা, এখন কী করবেন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা, এখন কী করবেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রচারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তত ৪৭ বার ভোটারদের বলেছেন, ব্যালটে তাঁর নাম আছে এমনটা ধরেই যেন তাঁরা ভোট দেন। কিন্তু ফল হয়েছে উল্টো। ট্রাম্প ডেমোক্র্যাটদের সঙ্গে কাজের কথা বলেছেন। আবার তাঁদের পাস করা বিলে ভেটো দেওয়ার ক্ষমতাও তাঁর হাতে। আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেস বসলে বাজেট, তদন্ত ও নিয়োগ নিয়ে তাঁর অবস্থানের পরীক্ষা হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গাজীপুরে সিলিন্ডার লিকেজ থেকে আগুনে চারজন দগ্ধ

গাজীপুরে সিলিন্ডার লিকেজ থেকে আগুনে চারজন দগ্ধ
গাজীপুর মহানগরের নাওজোড় এলাকায় ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২-এ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে তোলা
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

গাজীপুরের নাওজোড় এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে চারজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধ ব্যক্তিদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে মহানগরের নাওজোড় এলাকায় রিয়াজ ফিলিং স্টেশনসংলগ্ন ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের সদস্য তালহা বিন জসিম বলেন, দগ্ধ ব্যক্তিদের মধ্যে ১৮ বছর বয়সী আবদুল্লাহর শরীরের ২০ শতাংশ, ১৯ বছর বয়সী আহাদের শরীরের ৫৫ শতাংশ, ২৬ বছর বয়সী আশরাফুলের শরীরের ১৫ শতাংশ এবং ২৫ বছর বয়সী নাঈমের শরীরের ৪ শতাংশ পুড়ে গেছে।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ওই সেন্টারের ৪১টি সিলিন্ডারে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত আটটা ৪৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন