advertisement

বান্দরবানের উন্নয়নে শিক্ষা হোক অগ্রাধিকার

বান্দরবানের উন্নয়নে শিক্ষা হোক অগ্রাধিকার
গোলটেবিল বৈঠকে (বাঁ থেকে) উনিহ্লা মারমা, কে এস মং মারমা, মাধবী মারমা, জসীম উদ্দিন ও মরিয়ম নেছা। গতকাল বান্দরবানের একটি হোটেলে
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ইইউর সহযোগিতায় একশনএইডের সুশীল প্রকল্প ও প্রথম আলোর যৌথ উদ্যোগে নাগরিক সংলাপ হয়।পাহাড়ে আবাসিক শিক্ষাব্যবস্থার বিকল্প নেই। আবাসিক শিক্ষাব্যবস্থা হলে দুর্গম এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নেই, শিক্ষার্থী নেই—এমন নানা অজুহাত দূর হয়ে যাবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিশুদের মাতৃভাষায় শিক্ষা দেওয়া সহজ হবে।

অনেক অভিভাবকের কাছে মাতৃভাষায় শিক্ষা নিয়ে বিভ্রান্তি রয়েছে, সে বিভ্রান্তি দূর হবে এবং মাতৃভাষার সঙ্গে জাতীয় ভাষার সেতুবন্ধ হলে শিক্ষার গুণগত মান বাড়বে।গতকাল মঙ্গলবার সকালে অনুষ্ঠিত ‘জাতীয় বাজেটে নাগরিক সমাজের প্রত্যাশা অন্তর্ভুক্তিকরণ: বান্দরবানের পরিপ্রেক্ষিত’ শীর্ষক গোলটেবিল সংলাপে এভাবে দুর্গম এলাকায় আবাসিক শিক্ষাব্যবস্থার অগ্রাধিকারের বিষয়টি উঠে এসেছে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতায় একশনএইডের সুশীল প্রকল্প ও প্রথম আলো যৌথ উদ্যোগে এ সংলাপের আয়োজন করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

অর্থনীতিতে চাপ বাড়ছে, কী করতে হবে অর্থনীতিতে চাপ বাড়ছে, কী করতে হবে মৃতপ্রায় গাছের কাছ থেকে দূরে সরে যায় অন্য গাছ মৃতপ্রায় গাছের কাছ থেকে দূরে সরে যায় অন্য গাছ দাম বাড়ার চাপ যখন নিত্যসঙ্গী দাম বাড়ার চাপ যখন নিত্যসঙ্গী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহযোগী ও সহকারী অধ্যাপক পদে নেবে ১১ জন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহযোগী ও সহকারী অধ্যাপক পদে নেবে ১১ জন এইচএসসির খাতা মূল্যায়নে ভুল–দায়িত্বহীনতায় পরীক্ষকেরা শাস্তি পাবেন: শিক্ষামন্ত্রী এইচএসসির খাতা মূল্যায়নে ভুল–দায়িত্বহীনতায় পরীক্ষকেরা শাস্তি পাবেন: শিক্ষামন্ত্রী
advertisement

অর্থনীতিতে চাপ বাড়ছে, কী করতে হবে

অর্থনীতিতে চাপ বাড়ছে, কী করতে হবে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বাংলাদেশ কি অর্থনৈতিক সংকটের মুখে, সমস্যা সমাধানে কী করণীয়? বিস্তারিত ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মৃতপ্রায় গাছের কাছ থেকে দূরে সরে যায় অন্য গাছ

মৃতপ্রায় গাছের কাছ থেকে দূরে সরে যায় অন্য গাছ
গাছপালা হয়তো আমাদের মতো হেঁটে বা উড়ে বেড়ায় না, কিন্তু তারা প্রতিনিয়ত নড়াচড়া করে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বারান্দায় বা বাগানের টবে থাকা গাছগুলোর দিকে তাকালে মনে হয়, গাছগুলো বড্ড শান্ত, এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকে। ওদের তো আর আমাদের মতো হাত-পা নেই যে বিপদ দেখলে দৌড় লাগাবে! কিন্তু আসলেই কি তাই? উদ্ভিদবিজ্ঞানীরা কিন্তু একদম অন্য কথা বলছেন। গাছপালা হয়তো আমাদের মতো হেঁটে বা উড়ে বেড়ায় না, কিন্তু তারা প্রতিনিয়ত নড়াচড়া করে।

আলোর দিকে হেলে পড়া, মাধ্যাকর্ষণের টানে শেকড় মাটির গভীরে পাঠানো কিংবা জলের খোঁজে শেকড় বাঁকিয়ে ফেলার মতো কিছু অদ্ভুত কৌশল অবলম্বন করে গাছ। বিজ্ঞানের ভাষায় একে বলে ট্রপিজম।সম্প্রতি বিজ্ঞানীরা গাছের নড়াচড়ার এমন এক গা ছমছমে কৌশল আবিষ্কার করেছেন, যা শুনে আপনি রীতিমতো চমকে যাবেন। বিজ্ঞানীরা দেখেছেন, গাছ তার নিজের প্রজাতির মৃত বা পচে যাওয়া অংশের গন্ধ পেলেই সেখান থেকে শেকড় বাঁকিয়ে উল্টো দিকে পালাতে শুরু করে!

সম্প্রতি সায়েন্স জার্নালে প্রকাশিত এই যুগান্তকারী আবিষ্কারের নাম দেওয়া হয়েছে স্যাপ্রোট্রপিজম।গাছকে গান শোনালে কি সত্যিই গাছ দ্রুত বাড়েবিজ্ঞানীরা দেখেছেন, গাছ তার নিজের প্রজাতির মৃত বা পচে যাওয়া অংশের গন্ধ পেলেই সেখান থেকে শেকড় বাঁকিয়ে উল্টো দিকে পালাতে শুরু করে!বিজ্ঞানের ইতিহাসে অনেক বড় বড় আবিষ্কারই হয়েছে নিছক দুর্ঘটনার হাত ধরে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দাম বাড়ার চাপ যখন নিত্যসঙ্গী

দাম বাড়ার চাপ যখন নিত্যসঙ্গী
শওকত হোসেন, প্রথম আলোর হেড অব অনলাইন
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

পুরোনো বেশ কিছু পত্রিকা দেখে ধারণা হলো স্বাধীনতার পর দেশে বাজারদর নিয়ে প্রথম প্রতিবেদন করেছিল সরকারি মালিকানাধীন পত্রিকা দৈনিক বাংলা। ১৯৭১ সালের ২৭ ডিসেম্বর প্রকাশিত সেই প্রতিবেদনের শিরোনাম ছিল, ‘ঢাকায় মাছ, ডিম ও শাকসবজির দাম কমেছে’। শুরুটা ছিল এ রকম: ‘রাজধানী ঢাকা শহরসহ বাংলাদেশের সর্বত্র স্বাভাবিক জীবনযাত্রা শুরু এবং যোগাযোগ ব্যবস্থা পুনঃ-প্রতিষ্ঠার পর হতে শহরে বিভিন্ন দ্রব্যাদির আমদানী দিন দিনই বৃদ্ধি পাচ্ছে।

ফলে বিভিন্ন জিনিসের দামও দ্রুত কমতে শুরু করেছে। এসব দ্রব্যাদির মধ্যে রয়েছে শাক-সবজি, মাছ, ডিম, মাংস ইত্যাদি।’বাজারদর নিয়ে দৈনিক বাংলার ঠিক পরের প্রতিবেদনটি ছাপা হয় ২২ দিন পরে—১৯৭২ সালের ১৯ জানুয়ারি। এবার পুরো উল্টো খবর। সেই রিপোর্টের শিরোনাম ছিল, ‘দ্রব্যমূল্য বাড়ছে, অতি মুনাফার লালসাই প্রধান কারণ’। রিপোর্টটির শুরুটা ছিল এ রকম: ‘আজকাল জনজীবনের নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে।

কোন কোন জিনিসের দাম ইতিমধ্যেই আকাশচুম্বী হয়ে জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবার উপক্রম হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন