advertisement

সরকারি কর্মচারীদের জন্য ২০০ কোটি টাকায় তৈরি হবে ১৮৪টি ফ্ল্যাট

সরকারি কর্মচারীদের জন্য ২০০ কোটি টাকায় তৈরি হবে ১৮৪টি ফ্ল্যাট
বাংলাদেশ সরকারের লোগো
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডির জিগাতলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০০ কোটি টাকা খরচ করে আরও তিনটি বহুতল আবাসিক ভবন বানাবে সরকার। ১৩ তলাবিশিষ্ট এসব ভবনে মোট ১৮৪টি ফ্ল্যাট থাকবে। প্রতিটি ফ্ল্যাটের আয়তন হবে ৮৫০ বর্গফুট।

১০ম থেকে ১২তম গ্রেডের সরকারি কর্মচারীদের আবাসন সুবিধার জন্য প্রকল্পটি নেওয়া হয়েছে।আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য উন্নত ও মানসম্মত আবাসন নিশ্চিতকরণ’ শীর্ষক প্রকল্পটি অনুমোদন করা হয়। সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় মোট ১৩টি প্রকল্প অনুমোদন করা হয়।

এসব প্রকল্পের মোট খরচ নির্ধারণ করা হয়েছে ৫৮ হাজার ৮৮ কোটি টাকা।পরিকল্পনা কমিশনের প্রকল্প প্রস্তাব অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত আবাসন ভবন নির্মাণের প্রকল্পটি বাস্তবায়ন করবে গণপূর্ত অধিদপ্তর।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পরিস্থিতির উন্নতি না হলে কারখানা বন্ধ রাখতে চান পোশাকশিল্পের মালিকেরা পরিস্থিতির উন্নতি না হলে কারখানা বন্ধ রাখতে চান পোশাকশিল্পের মালিকেরা এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম দেশ হতে হবে: রাষ্ট্রপতি এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম দেশ হতে হবে: রাষ্ট্রপতি তেল–গ্যাস খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর আহ্বান তেল–গ্যাস খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর আহ্বান মজুরি বোর্ডের দ্বিতীয় সভা সোমবার, 
প্রস্তাব দেবেন শ্রমিকপক্ষের প্রতিনিধি মজুরি বোর্ডের দ্বিতীয় সভা সোমবার, প্রস্তাব দেবেন শ্রমিকপক্ষের প্রতিনিধি গ্রিন ডেল্টাসহ দুই কোম্পানির মেরিন কার্গো বিমা পলিসি বিক্রিতে ৩ মাসের নিষেধাজ্ঞা গ্রিন ডেল্টাসহ দুই কোম্পানির মেরিন কার্গো বিমা পলিসি বিক্রিতে ৩ মাসের নিষেধাজ্ঞা
advertisement

যে কণ্ঠ আজও শ্রোতাদের হৃদয়ে, তিনি এন্ড্রু কিশোর

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

কিছু কণ্ঠ সময়ের গণ্ডি পেরিয়ে মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নেয়। গান শেষ হলেও সেই কণ্ঠের আবেশ থেকে যায় শ্রোতাদের স্মৃতিতে। বাংলা চলচ্চিত্রের গানে তেমনই এক অনন্য নাম এন্ড্রু কিশোর...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মধ্যরাতে পরীমনির রহস্যময় স্ট্যাটাস

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

শুক্রবার (৬ নভেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পরীমনি লেখেন, ‘সাউয়া মাউয়া ছিররা ফালাইতে হবে খানখির পোলাদের...’। এরপর তিনি লেখেন, ‘আমাদের শহিদ ভাই শিখায়ে দিয়ে গেছে তো। তাই না...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ক্যালিফোর্নিয়ায় ১৫১ বছর পর লাতিনো গভর্নর বেসেরা, চ্যালেঞ্জ কতটা সামাল দিতে পারবেন

ক্যালিফোর্নিয়ায় ১৫১ বছর পর লাতিনো গভর্নর বেসেরা, চ্যালেঞ্জ কতটা সামাল দিতে পারবেন
ভোট দিচ্ছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জাভিয়ের বেসেরা। স্যাক্রামেন্টোতে, ৩ নভেম্বর ২০২৬
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে জয়ী হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জাভিয়ের বেসেরা। রিপাবলিকান প্রার্থী স্টিভ হিলটনকে হারিয়ে তিনি অঙ্গরাজ্যটির পরবর্তী গভর্নরের দায়িত্ব নিতে যাচ্ছেন। এর মধ্য দিয়ে ১৫১ বছর পর একজন লাতিনো গভর্নর পাচ্ছে ক্যালিফোর্নিয়া।

বেসেরাই হবেন রাজ্যটির প্রথম সরাসরি নির্বাচিত লাতিনো গভর্নর।বেসেরা সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের মন্ত্রী ছিলেন। এর আগে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল ও যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিন দশকের বেশি সময়ের রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতা নিয়ে তিনি এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্যের নেতৃত্ব দিতে যাচ্ছেন।গত মঙ্গলবারের (৩ নভেম্বরের) নির্বাচনে বেসেরার জয় নিশ্চিত হওয়ার পর হিলটন পরাজয় স্বীকার করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন