advertisement

মজুরি বোর্ডের দ্বিতীয় সভা সোমবার, প্রস্তাব দেবেন শ্রমিকপক্ষের প্রতিনিধি

মজুরি বোর্ডের দ্বিতীয় সভা সোমবার, 
প্রস্তাব দেবেন শ্রমিকপক্ষের প্রতিনিধি
মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। গত রোববার মিরপুর–১০ নম্বর গোলচত্বরে
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা আগামী সোমবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এই সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি মজুরি প্রস্তাব জমা দেবেন। তবে ওই দিন মালিকপক্ষ মজুরি প্রস্তাব না–ও দিতে পারে—এমন ইঙ্গিত পাওয়া গেছে।আজ বৃহস্পতিবার নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজের সই করা এক নোটিশে মজুরি বোর্ডের দ্বিতীয় সভার সময়সীমা ঘোষণা করা হয়।

সভার আলোচ্য সূচি হিসেবে নোটিশে বলা হয়, পোশাকশিল্পের শ্রমিকপক্ষের প্রতিনিধি ও মালিকদের প্রতিনিধি আলাদাভাবে মজুরি প্রস্তাব জমা দেবেন। তারপর মজুরি হারের সুপারিশ প্রণয়নে সদস্যরা আলোচনা করবেন।শ্রমিক আন্দোলনের মুখে গত রোববার (১ নভেম্বর) পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন করে।

এবারের মজুরি বোর্ডে রয়েছেন নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম দেশ হতে হবে: রাষ্ট্রপতি এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম দেশ হতে হবে: রাষ্ট্রপতি তেল–গ্যাস খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর আহ্বান তেল–গ্যাস খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর আহ্বান গ্রিন ডেল্টাসহ দুই কোম্পানির মেরিন কার্গো বিমা পলিসি বিক্রিতে ৩ মাসের নিষেধাজ্ঞা গ্রিন ডেল্টাসহ দুই কোম্পানির মেরিন কার্গো বিমা পলিসি বিক্রিতে ৩ মাসের নিষেধাজ্ঞা বড় বাজারের জন্মের ইতিহাস জড়িয়ে যে নীলকুঠিতে বড় বাজারের জন্মের ইতিহাস জড়িয়ে যে নীলকুঠিতে শনিবার পোশাক কারখানায় ছুটি দিতে অনুরোধ বিজিএমইএ ও বিকেএমইএর শনিবার পোশাক কারখানায় ছুটি দিতে অনুরোধ বিজিএমইএ ও বিকেএমইএর
advertisement

মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে প্রাণ গেল সেনাসদস্যের

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে মো. তিতাস শেখ (২৭) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ভৈরবে ফেসবুক পোস্ট ঘিরে সংঘর্ষ, আহত ১৫

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে ফেসবুকে পোস্ট করাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জনের বেশি আহত হয়েছেন। গুরুতর আহত রাহাদ নামের যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দুর্ঘটনাস্থল পরিদর্শনে ভারতীয় হাই কমিশনের কর্মকর্তা মৃন্ময় কুমার সিং

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

চট্টগ্রামে কর্মরত ভারতীয় হাইকমিশনারের সেকেন্ড সেক্রেটারি (কনস্যুলার ও শিক্ষা) মৃন্ময় কুমার সিং (এম কে সিং) বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজে আসেন। এ সময় তিনি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন