প্রতিদিন অন্তত একবার চুমু খেতেই হবে। তা না হলে পরের দিন আর আসবে না। এমন অদ্ভুত শর্ত নিয়ে তৈরি হচ্ছে দক্ষিণ কোরিয়ার নতুন রোমান্টিক কমেডি সিনেমা ‘কিস ফর টুমরো’।
ছবিতে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন সন সুক-কু ও পার্ক বো-ইয়ং।সোমবার ছবিটির পরিবেশক নেক্সট এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ড জানিয়েছে, পরিচালক কাং হিয়ং-চলের ছবিটির শুটিং শুরু হয়েছে গত শনিবার।ছবিটির গল্পে দেখা যাবে, প্রতিদিন অন্তত একবার চুমু না খেলে পরের দিনে যেতে পারে না এক দম্পতি। একবার ছুটি কাটাতে ক্রুজ জাহাজে গিয়ে দুজন আলাদা হয়ে যান। এরপর একে অপরকে খুঁজে বের করার চেষ্টা শুরু করেন তাঁরা।
এভাবেই গল্পে যুক্ত হয় টাইম লুপ বা সময়ের চক্রে আটকে যাওয়ার ঘটনা।মাঠেই চুমু, একসঙ্গে খেলা দেখলেন কেটি পেরি–ট্রুডোসন সুক-কুকে সর্বশেষ ২০২৪ সালে ‘ট্রল ফ্যাক্টরি’ ছবিতে দেখা গেছে।
সূত্র: প্রথম আলো

তিতাস একটি যদির নাম: ঋত্বিক ঘটকের ১০১তম জন্মবর্ষে
কাজে যাচ্ছিলেন উত্তরা, ফিরলেন লাশ হয়ে
অসচ্ছল পরিবারের পাশে হাবিপ্রবি বন্ধুসভা
প্রাইজবন্ডের টাকা দিয়ে কি হজ বা ওমরাহ করা যায়
ডেমোক্র্যাট সমাজতন্ত্রীদের কতজন এবার কংগ্রেসে যাচ্ছেন, মামদানি–সমর্থিত প্রার্থীরা কি...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন