৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আবারও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল এলাকায় বিভিন্ন কারখানা থেকে বেরিয়ে শ্রমিকেরা সড়কে নেমে আসেন। তাঁরা লিংক রোডের শিবু মার্কেট এলাকায় অবরোধ করলে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে শত শত যানবাহন আটকে পড়ে।
ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। সেখানে জলকামান ও এপিসি (আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার) নিয়ে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ প্রতিবেদন লেখার সময় বেলা চারটার দিকে অবরোধ চলছিল।এ বিষয়ে শিল্প পুলিশ–৪–এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ প্রথম আলোকে বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন।
সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
সূত্র: প্রথম আলো

টানা চার দিন গ্যাস না থাকার গুজব, সূত্রপাত যেভাবে
সাত কিলোমিটার হেঁটে স্কুলে যেতেন, রেজিয়া এখন দুর্গম উপকূলের শিশুদের ‘প্রিয় ম্যাডাম’
বাংলাদেশ হাইটেক পার্কে নিয়োগ, চাকরি পাবেন ৩৩ জন
বাংলাদেশের সংবাদপত্র, বিশ্বজুড়ে যার প্রতিধ্বনি
আ.লীগের দোসর আখ্যা দিয়ে ভয় দেখাতেন ‘সমন্বয়ক’

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন