যুক্তরাষ্ট্রের পুলিৎজার পুরস্কারজয়ী সংবাদমাধ্যম ইনসাইড ক্লাইমেট নিউজ-এ এ বছর ইন্টার্নশিপের জন্য দুটি সাক্ষাৎকার দিয়েছিলাম। আমার প্রথম সাক্ষাৎকারটি নিয়েছিলেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ সম্পাদক মাইকেল কোডাস। তিনি পুলিৎজার জয়ী সাংবাদিক দলের সদস্য। দ্বিতীয় সাক্ষাৎকারটি নিয়েছিলেন ইনসাইড ক্লাইমেট নিউজ এর নির্বাহী সম্পাদক ভার্নন লোয়েব।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্ট, লস অ্যাঞ্জেলেস টাইমস, দ্য ফিলাডেলফিয়া ইনকোয়ারার ও হিউস্টন ক্রনিকল-এ দীর্ঘদিন সাংবাদিকতা ও সম্পাদক হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। কাজ করেছেন দ্য আটলান্টিকেও।সাক্ষাৎকারের সময় আমি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মন্টানায় পরিবেশবিষয়ক সাংবাদিকতা নিয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছিলাম। আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত একটি সংবাদমাধ্যমে কাজের সুযোগ পাওয়ার চেষ্টা করছিলাম।
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড, এমআইটি, স্ট্যানফোর্ড কিংবা কলম্বিয়ার মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে নিজের অভিজ্ঞতা ও যোগ্যতার মূল্যায়ন করছিলাম।
সূত্র: প্রথম আলো

শীতের পিঠার আয়োজনে বিল্লাল মিয়ার পাশে ডিআইইউ বন্ধুসভা
সমাজ ও রাষ্ট্রের ক্ষতিকারীদের সঙ্গে সম্পর্ক নয়, নীতিতে আমরা অটল থাকি: প্রথম আলো সম্প...
পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে ডাকাতি, চালকসহ তিনজন গ্রেপ্তার
উত্তরায় ঘুষ নেওয়ার অভিযোগ তুলে ম্যাজিস্ট্রেটকে হেনস্তা
এটি পরিকল্পিত রাজনৈতিক সহিংসতা, ষড়যন্ত্র ও রাষ্ট্রবিরোধী অপচেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন