advertisement

বেরেক কাম করে না!

বেরেক কাম করে না!
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ইদানীং প্রায়ই মনে হয়, জীবনটা কেমন একঘেয়ে হয়ে গেছে। প্রতিদিন একই রুটিন। চাকরিতে যাও, বাসায় ফেরো, ঘুমাও। পরদিন আবার চাকরিতে যাও। কেমন থ্রিলশূন্য ডেইলি লাইফ!জীবনের এই একঘেয়েমি দূর করতে আমি এখন সুযোগ পেলেই টেসলায় উঠি। আর এই টেসলায় উঠতে উঠতেই একটা ব্যাপার আবিষ্কার করলাম। এই বাহনগুলোর বেশির ভাগেরই ‘বেরেক’ থাকে না। মানে থাকে ঠিকই, কিন্তু সময়মতো কাজ করে না।

থ্রিল আর কাকে বলে!দুটো ঘটনা বলি।একবার এক টেসলায় উঠে দেখি, জিনিসটা আসলে চলছে না, রীতিমতো উড়ছে। আর চালক মামা মুখে টিট টিট করেই যাচ্ছে।আমি আতঙ্কিত গলায় বললাম, ‘মামা, কাহিনি কী!’ চালক বললেন, ‘সাউন না করলে হইব? আজকা রাস্তায় গাড়ি বেশি!’‘বেল কই আপনার! বেল দেন।’‘বেল লুজ, বাজে না।’‘তাহলে এত জোরে যাওয়া লাগবে না। ব্রেক ধরেন ঠিকঠাক!’চালক উদাস গলায় বললেন, ‘একটু আগে একটা একসিডেন করছি মামা, ব্রেকও লুজ।

আপনারে নামায়াই ঠিক করুম, আল্লাহ্‌ ভরসা!’কী আর করার!

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

‘সন্তানের দায়িত্ব আমরা ৫০-৫০ ভাগ করে নিয়েছি’ ‘সন্তানের দায়িত্ব আমরা ৫০-৫০ ভাগ করে নিয়েছি’ ছিনতাইকারীর কবলে এক রাত ছিনতাইকারীর কবলে এক রাত এ বছর আলোচিত ৫ সিনেমা কীভাবে বিলিয়ন ডলার আয় করতে পারল এ বছর আলোচিত ৫ সিনেমা কীভাবে বিলিয়ন ডলার আয় করতে পারল মার্কস অলরাউন্ডার আসছে এনটিভিতে মার্কস অলরাউন্ডার আসছে এনটিভিতে ‘গল্প স্ট্রং হলে শাকিব খানকে না পেলেও অনেক কিছু করা যায়’ ‘গল্প স্ট্রং হলে শাকিব খানকে না পেলেও অনেক কিছু করা যায়’
advertisement

অর্থাভাবে চিকিৎসা হচ্ছিল না সমু চৌধুরীর, পাশে দাঁড়াল অভিনয়শিল্পী সংঘ

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

একসময় টিভি নাটক, মঞ্চ ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতেন সমু চৌধুরী। তবে দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি।...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

টাইব্রেকারে চেলসিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

কারাবাও কাপের শেষ ষোলোতে চেলসিকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে লিভারপুল। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকার পর পেনাল্টি শুটআউটে ৬-৫ ব্যবধানে জয় পায় অলরেডরা। লিভারপুলের সাবেক মিডফিল্ডার...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
লাশ
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

নিখোঁজের এক দিন পর ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।গতকাল বুধবার বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। তাঁর নাম কে এম তাহসিন সাউরি (২৮)। তিনি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন।

আজ বৃহস্পতিবার সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।ফিরোজ উদ্দিন প্রথম আলোকে বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ খবর পেয়ে গতকাল বিকেল সাড়ে চারটার দিকে টঙ্গী ফাঁড়ির নৌ পুলিশ তুরাগ নদের রাজাবাড়ি ঘাটসংলগ্ন নদ থেকে তাহসিনের মরদেহ উদ্ধার করে।

পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাহসিনের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে বলা যাবে বলে উল্লেখ করেন নৌ পুলিশের কর্মকর্তা ফিরোজ উদ্দিন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন