advertisement

সাইবার হামলার ঝুঁকিতে ৩টি মডেলের আইফোন, সতর্ক করল অ্যাপল

সাইবার হামলার ঝুঁকিতে ৩টি মডেলের আইফোন, সতর্ক করল অ্যাপল
নির্দিষ্ট মডেলের আইফোনে সাইবার হামলার আশঙ্কা করছে অ্যাপল
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সাইবার হামলার আশঙ্কায় ৩টি মডেলের আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মডেলগুলোতে থাকা একটি নিরাপত্তাত্রুটি কাজে লাগিয়ে সাইবার হামলার ঝুঁকি তৈরি হয়েছে।

এই হামলার মাধ্যমে ব্যবহারকারীদের অজান্তেই তাঁদের আইফোনে ক্ষতিকর কোড যুক্তের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারে সাইবার অপরাধীরা।‘সিভিই–২০২৬–৮৬৯৫০’ নামের ত্রুটিটি পাওয়া গেছে অ্যাপলের পুরোনো সংস্করণের কোরগ্রাফিকস সফটওয়্যারে। ছবি ও অন্যান্য দৃশ্যমান উপাদান প্রক্রিয়াকরণে ব্যবহৃত হয় সফটওয়্যারটি।

আর তাই বিশেষভাবে তৈরি ক্ষতিকর ফাইল আইফোনে চালু করলেই যন্ত্রে অননুমোদিত কোড চালানোর সুযোগ পেতে পারে সাইবার অপরাধীরা।অ্যাপলের তথ্যমতে, নিরাপত্তাত্রুটিটি কাজে লাগিয়ে ইতিমধ্যে নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে সাইবার হামলা চালানো হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পাসকি কী, পাসকি কেন নিরাপদ পাসকি কী, পাসকি কেন নিরাপদ আপনার স্ক্রল কে ঠিক করে দেয় আপনার স্ক্রল কে ঠিক করে দেয় ‘বাংলাদেশ ফার্স্ট’ সামনে রেখে ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার আহ্বান ‘বাংলাদেশ ফার্স্ট’ সামনে রেখে ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার আহ্বান কুকি চুরি করে যেভাবে পাসওয়ার্ড ছাড়াই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয় প্রতারকেরা কুকি চুরি করে যেভাবে পাসওয়ার্ড ছাড়াই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয় প্রতারকেরা আয়ারল্যান্ডে ড্রাইভিং থিওরি পরীক্ষার প্রস্তুতিতে বাংলা অ্যাপ ও বই আয়ারল্যান্ডে ড্রাইভিং থিওরি পরীক্ষার প্রস্তুতিতে বাংলা অ্যাপ ও বই
advertisement

নির্যাতনের কথা জানাতে গভীর রাতে বাবাকে ভিডিও কল, সংযোগ বিচ্ছিন্ন, বাসায় গিয়ে পেলেন মৃত্যুর খবর

নির্যাতনের কথা জানাতে গভীর রাতে বাবাকে ভিডিও কল, সংযোগ বিচ্ছিন্ন, বাসায় গিয়ে পেলেন মৃত্যুর খবর
জুমরাতুন নেছা বর্ষা
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

স্বামীর নির্যাতনের শিকার হয়ে গভীর রাতে বাবাকে ভিডিও কল করেছিলেন জুমরাতুন নেছা বর্ষা (২৪)। নির্যাতনের কথা জানিয়ে মা–বাবার কাছে সাহায্য চান তিনি। একপর্যায়ে ভিডিও কলের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুক্ষণ পর মেয়ের বাসায় খোঁজ নিতে গিয়ে পরিবার জানতে পারে, বর্ষা আর বেঁচে নেই।গত মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর মণিপুরিপাড়ার একটি বাসায় এ ঘটনা ঘটে।

পরে বর্ষাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তেজগাঁও থানায় হত্যা মামলা করেছেন বর্ষার বাবা শেখ মনোয়ার হোসেন। তিনি লালবাগের স্থায়ী বাসিন্দা।বর্ষার চাচা শেখ জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ভালোবেসে এক বছর আগে বর্ষা ও নাবিদ হোসাইনের বিয়ে হয়েছিল। নাবিদ কোনো কাজ করতেন না। বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে শ্বশুরের কাছে টাকা চাইতেন।

বর্ষার পরিবার আগেও কয়েকবার তাঁকে টাকা দিয়েছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নিত্যপণ্যের বাজারে অভিযান, ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

নিত্যপণ্যের বাজারে অনিয়ম, অতিরিক্ত দামে বিক্রি ও ভেজাল প্রতিরোধে দেশজুড়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সৌদিতে ২ বাংলাদেশির শিরশ্ছেদ: সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা প্রকাশে রিট

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর করা দুই বাংলাদেশি নাগরিকের আইনি ও কূটনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের ভূমিকা কী ছিল, তা প্রকাশের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন