advertisement

এ বছর আলোচিত ৫ সিনেমা কীভাবে বিলিয়ন ডলার আয় করতে পারল

এ বছর আলোচিত ৫ সিনেমা কীভাবে বিলিয়ন ডলার আয় করতে পারল
‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার পোস্টার
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

২০২৬ সালে বিশ্ব বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়েছে হলিউডের কয়েকটি সিনেমা। সুপারহিরো, অ্যানিমেশন, ভিডিও গেমের চরিত্র কিংবা সংগীতের কিংবদন্তি—ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে নির্মিত পাঁচটি সিনেমা বিশ্বজুড়ে আয় করেছে ১০০ কোটি ডলারের বেশি। তালিকার শীর্ষে রয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। এ ছাড়া রয়েছে ‘দ্য ওডিসি’, ‘টয় স্টোরি ৫’, ‘মাইকেল’ ও ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’।

বক্স অফিসের এই সাফল্যের পেছনে কী কারণ ছিল?‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার পোস্টার১. ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ তালিকার শীর্ষে থাকা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সুপারহিরো ঘরানার জনপ্রিয়তার পাশাপাশি পরিচিত চরিত্রের নতুন গল্প নিয়ে দর্শকের আগ্রহকে কাজে লাগিয়েছে। টম হল্যান্ড অভিনীত স্পাইডার-ম্যানের নতুন অধ্যায়ে পিটার পার্কারকে দেখা যায় একাকী জীবনযাপন করতে।

নিজের পরিচয় ও স্মৃতি থেকে প্রিয়জনদের মুছে যাওয়ার পরও সে নিউইয়র্কের মানুষকে রক্ষা করে চলেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মার্কস অলরাউন্ডার আসছে এনটিভিতে মার্কস অলরাউন্ডার আসছে এনটিভিতে ‘গল্প স্ট্রং হলে শাকিব খানকে না পেলেও অনেক কিছু করা যায়’ ‘গল্প স্ট্রং হলে শাকিব খানকে না পেলেও অনেক কিছু করা যায়’ জলপাইগুড়ির ‘গ্ল্যামারাস লেডি’ তনুশ্রী এখন বিগ বস বাংলার ‘ঠোঁট কাটা’ প্রতিযোগী জলপাইগুড়ির ‘গ্ল্যামারাস লেডি’ তনুশ্রী এখন বিগ বস বাংলার ‘ঠোঁট কাটা’ প্রতিযোগী ভাবুক সম্রাট ভাবুক সম্রাট রিপলি’স বিলিভ ইট অর নট! রিপলি’স বিলিভ ইট অর নট!
advertisement

শিক্ষার্থীদের দাবির মুখে সমাবর্তন ফি কমাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের দাবির মুখে সমাবর্তন ফি কমাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের ফি ১ হাজার ৫০০ টাকা কমিয়ে ৪ হাজার টাকা নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের সনদ ফিসহ মোট ৪ হাজার ৫০০ টাকা সমাবর্তন ফি নির্ধারণ করা হয়েছে। তবে প্রফেশনাল ও সান্ধ্যকালীন কোর্সের সনদধারীদের ফি কমানো হয়নি।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা ফি কমিয়েছি।

উপাচার্যের সভাকক্ষে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আজ মিটিংয়ে এ সিদ্ধান্ত গৃহীত হয়।’ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জানান, স্নাতক (সম্মান) পর্যায়ের ডিগ্রিধারীদের সমাবর্তন ফি ৪ হাজার টাকা এবং স্নাতকোত্তর ডিগ্রিধারীদের সব মিলিয়ে ৪ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা সেই যুবককে তালাক দিলেন দ্বিতীয় স্ত্রী

চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা সেই যুবককে তালাক দিলেন দ্বিতীয় স্ত্রী
প্রথম স্ত্রীর (ডানে) সঙ্গে বৈবাহিক সম্পর্কে থাকায় অবস্থায় আপন শ্যালিকাকে (বাঁয়ে) বিয়ে করেন নওগাঁর এক যুবক। সমালোচনার মুখে একজনকে তালাক দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

নওগাঁয় প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্কে থাকা অবস্থায় শ্যালিকাকে বিয়ে করা সেই যুবককে তালাকের নোটিশ দিয়েছেন দ্বিতীয় স্ত্রী। বুধবার বিকেলে নিজের ফেসবুক আইডি থেকে লাইভ (সরাসরি সম্প্রচার) করে ঘটনার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে দ্বিতীয় স্ত্রীর পাঠানো তালাকের নোটিশের একটি কপি ফেসবুকে পোস্ট করেন ওই যুবক।ওই যুবক নওগাঁ সদর উপজেলার বাসিন্দা এবং পেশায় নওগাঁর আদালতের এক আইনজীবীর সহকারী।

প্রথম স্ত্রীকে নিয়ে জেলার বদলগাছী উপজেলা সদরের একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। ২৫ অক্টোবর সন্ধ্যায় প্রথম স্ত্রীর ছোট বোনকে বিয়ে করেন তিনি।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার পর সমালোচনা শুরু হলে তিনি দাবি করেছিলেন, প্রথম স্ত্রীর সম্মতিতে তিনি এই বিয়ে করেন।শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তাঁর দুই স্ত্রীকে গ্রামছাড়াসামিদুল ইসলাম, মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও কাজীমেয়ে ও তাঁর অভিভাবকদের সম্মতিতে তালাকের নোটিশ জারি করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নেতানিয়াহুকে সরাতে আরবদের জোটে আসার আহ্বান

নেতানিয়াহুকে সরাতে আরবদের জোটে আসার আহ্বান
বুথফেরত জরিপের ফল আসার পর ইসরায়েলের নাজারেথে নির্বাচনী প্রধান কার্যালয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন জয়েন্ট লিস্টের চেয়ারম্যান ইউসেফ জাবারিন
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ইসরায়েলের নির্বাচনে আরব দলগুলোর রেকর্ড ১৯টি আসন পাওয়ার আভাস আসার পর জয়েন্ট লিস্টের চেয়ারম্যান ইউসেফ জাবারিন নেতানিয়াহু সরকারকে ক্ষমতাচ্যুত করতে চাওয়া দলগুলোকে তাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। আংশিক ফলাফলে নেতানিয়াহুর জোট ৫৪ এবং বিরোধী জোট ৪৭ আসন পাচ্ছে। জাবারিন বলেছেন, নেতানিয়াহুর 'রক্তপাতের সরকারের বিকল্প' দিতে ইচ্ছুক দলগুলোকে আরবদের সঙ্গে কথা বলতে হবে, নতুবা বর্ণবাদ চলবে।

সরকার গঠনে আরব দলগুলো এখন গুরুত্বপূর্ণ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন