অবশেষে প্রতীক্ষার অবসান হলো! বাংলাদেশের শিশু-কিশোরদের সর্ববৃহৎ প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘মার্কস অলরাউন্ডার’-এর চূড়ান্ত পর্ব আসছে এনটিভির পর্দায়। আগামী ৩০ অক্টোবর থেকে প্রতি শুক্রবার ও সোমবার রাত সাড়ে ৯টায় প্রচারিত হবে এই আয়োজন। প্রায় এক বছর ধরে চলা প্রতিযোগিতায় অংশ নিয়েছে প্রায় ৩ লাখ শিশু-কিশোর।
দেশজুড়ে অনুষ্ঠিত ১০০টি আঞ্চলিক পর্ব এবং পরবর্তী বিভাগীয় ও জাতীয় পর্যায়ের বাছাই পেরিয়ে নির্বাচিত প্রতিযোগীরা এবার লড়বে চূড়ান্ত পর্বে। নাচ, গান, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা ও উপস্থিত বক্তৃতায় প্রতিভার স্বাক্ষর রেখে বয়সভিত্তিক তিনটি গ্রুপ থেকে নির্বাচিত হবে বাংলাদেশের সেরা তিন অলরাউন্ডার।তিনটি গ্রুপের সেরা তিন অলরাউন্ডারের প্রত্যেকে পাবে ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি।
সব মিলিয়ে বিভিন্ন গ্রুপের বিজয়ীদের জন্য থাকছে পদকসহ মোট ১ কোটি টাকার শিক্ষাবৃত্তি।প্রতিভার চমক আর জমজমাট মার্কস অলরাউন্ডারের লড়াই দেখতে চোখ রাখুন এনটিভির পর্দায়।
সূত্র: প্রথম আলো

এ বছর আলোচিত ৫ সিনেমা কীভাবে বিলিয়ন ডলার আয় করতে পারল
‘গল্প স্ট্রং হলে শাকিব খানকে না পেলেও অনেক কিছু করা যায়’
জলপাইগুড়ির ‘গ্ল্যামারাস লেডি’ তনুশ্রী এখন বিগ বস বাংলার ‘ঠোঁট কাটা’ প্রতিযোগী
ভাবুক সম্রাট
রিপলি’স বিলিভ ইট অর নট!

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন