advertisement

মোদি–আদানির সম্পর্ক আর দুর্নীতির অভিযোগ নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা

মোদি–আদানির সম্পর্ক আর দুর্নীতির অভিযোগ নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা
নাবি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে স্মারক তুলে দিচ্ছেন ব্যবসায়ী গৌতম আদানি। ৮ অক্টোবর ২০২৫, মুম্বাই
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শিল্পপতি গৌতম আদানিকে নিয়ে নির্মিত একটি বিতর্কিত প্রামাণ্যচিত্র প্রকাশ ও শেয়ার করার ওপর নিষেধাজ্ঞা জারি করলেন কলকাতা হাইকোর্ট। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছেন আদালত। ‘দ্য ফ্রেন্ডশিপ ফাইলস: হাউ মোদি অ্যান্ড আদানি স্টোল ইন্ডিয়া’ নামের ৩৬ মিনিটের ভিডিওচিত্রটি ঘিরে আদানির সংস্থা ‘আদানি এন্টারপ্রাইজেস লিমিটেড’ ৫০ কোটি রুপির মানহানির মামলা করেছে।

ইন্টারনেট প্রযুক্তি উদ্যোক্তা সাবির ভাটিয়ার ইউটিউব চ্যানেল ও এক্স হ্যান্ডলে ৯ অক্টোবর এই ভিডিও পোস্ট করা হয়েছিল।

ভিডিওতে ভাটিয়া নানাভাবে প্রমাণ করার চেষ্টা করেছেন, কীভাবে যাবতীয় নিয়ম-নীতি লঙ্ঘন করে ভারতের প্রভাবশালী শিল্পপতি গৌতম আদানিকে বিমানবন্দর থেকে সড়ক নির্মাণ, কয়লাখনি থেকে বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও তা থেকে অর্থ আদায়ের ব্যবস্থা করে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।মঙ্গলবার মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি আর্যক দত্ত বলেন, ভিডিওটি কোনো সাধারণ সংবাদ প্রতিবেদন নয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সার্বিয়ায় সম্ভাব্য প্রধানমন্ত্রীর দৌড়ে ব্যাংকার, বাস্কেটবল তারকা, চিকিৎসক ও অধ্যাপক সার্বিয়ায় সম্ভাব্য প্রধানমন্ত্রীর দৌড়ে ব্যাংকার, বাস্কেটবল তারকা, চিকিৎসক ও অধ্যাপক গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার, কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার, কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ স্পেনে দ্রুত গতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৩০ স্পেনে দ্রুত গতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৩০ দিল্লিতে অনুষ্ঠেয় এসসিও সম্মেলনে পাকিস্তানকে আমন্ত্রণ জানাল ভারত দিল্লিতে অনুষ্ঠেয় এসসিও সম্মেলনে পাকিস্তানকে আমন্ত্রণ জানাল ভারত ভোট গণনা ৭৬%: আরব দলগুলোর শক্তি বাড়ছে, ৫৪ আসনেই আটকে নেতানিয়াহু ভোট গণনা ৭৬%: আরব দলগুলোর শক্তি বাড়ছে, ৫৪ আসনেই আটকে নেতানিয়াহু
advertisement

পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা মঞ্চনাটক

পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা মঞ্চনাটক
১৯৫২ সালে লন্ডনের মঞ্চে প্রথমবারের মতো পর্দা উঠেছিল নাটকটির
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বলতে পারো, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে মঞ্চস্থ হওয়া নাটক কোনটি? উত্তরটা হলো ‘দ্য মাউসট্র্যাপ’।১৯৫২ সালে লন্ডনের মঞ্চে প্রথমবারের মতো পর্দা উঠেছিল নাটকটির। এরপর পেরিয়ে গেছে সাত দশকেরও বেশি সময়। বদলে গেছে পৃথিবীর রাজনীতি, প্রযুক্তি আর মানুষের জীবনযাপন। কিন্তু লন্ডনের ওয়েস্ট এন্ডে নাটকটির প্রদর্শনী থামেনি। করোনাভাইরাস মহামারির সময় কিছুদিন বন্ধ থাকলেও আবার মঞ্চে ফিরেছে ‘দ্য মাউসট্র্যাপ’।

দীর্ঘদিন ধরে চলতে থাকা এই নাটক গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও জায়গা করে নিয়েছে।কিন্তু কী এমন আছে এই রহস্যনাটকে, যার টানে প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকেরা থিয়েটারে ছুটে যাচ্ছেন? কীভাবে একটি নাটক এত বছর ধরে মানুষের আগ্রহ ধরে রেখেছে? সেই গল্প জানতে হলে ফিরে যেতে হবে ১৯৪৭ সালে।শিশু কথা বলছে, কিন্তু ঠিকভাবে বলছে তোরানির জন্মদিনে এক বিশেষ উপহারব্রিটেনের রানি মেরি ছিলেন রহস্যকাহিনির ভক্ত।

১৯৪৭ সালে তাঁর ৮০তম জন্মদিন উপলক্ষে বিবিসি রেডিও বিশেষ একটি অনুষ্ঠান প্রচারের পরিকল্পনা করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সাইবার হামলার ঝুঁকিতে ৩টি মডেলের আইফোন, সতর্ক করল অ্যাপল

সাইবার হামলার ঝুঁকিতে ৩টি মডেলের আইফোন, সতর্ক করল অ্যাপল
নির্দিষ্ট মডেলের আইফোনে সাইবার হামলার আশঙ্কা করছে অ্যাপল
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সাইবার হামলার আশঙ্কায় ৩টি মডেলের আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মডেলগুলোতে থাকা একটি নিরাপত্তাত্রুটি কাজে লাগিয়ে সাইবার হামলার ঝুঁকি তৈরি হয়েছে।

এই হামলার মাধ্যমে ব্যবহারকারীদের অজান্তেই তাঁদের আইফোনে ক্ষতিকর কোড যুক্তের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারে সাইবার অপরাধীরা।‘সিভিই–২০২৬–৮৬৯৫০’ নামের ত্রুটিটি পাওয়া গেছে অ্যাপলের পুরোনো সংস্করণের কোরগ্রাফিকস সফটওয়্যারে। ছবি ও অন্যান্য দৃশ্যমান উপাদান প্রক্রিয়াকরণে ব্যবহৃত হয় সফটওয়্যারটি।

আর তাই বিশেষভাবে তৈরি ক্ষতিকর ফাইল আইফোনে চালু করলেই যন্ত্রে অননুমোদিত কোড চালানোর সুযোগ পেতে পারে সাইবার অপরাধীরা।অ্যাপলের তথ্যমতে, নিরাপত্তাত্রুটিটি কাজে লাগিয়ে ইতিমধ্যে নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে সাইবার হামলা চালানো হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

স্তন ক্যানসার মানেই অপসারণ নয়, দ্রুত শনাক্ত হলে নিরাময় সম্ভব

স্তন ক্যানসার মানেই অপসারণ নয়, দ্রুত শনাক্ত হলে নিরাময় সম্ভব
এসকেএফ অনকোলজির আয়োজনে ‘বিশ্বমানের ক্যানসার চিকিৎসা এখন বাংলাদেশে’ শীর্ষক অনলাইন আলোচনা গত শনিবার অনুষ্ঠিত হয়
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

স্তন ক্যানসার মানেই মৃত্যু নয়। প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে দ্রুত রোগনির্ণয় ও চিকিৎসার মাধ্যমে রোগীকে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব। এমনকি অনেক ক্ষেত্রে স্তন অপসারণ করারও প্রয়োজন হয় না। স্তন ক্যানসারের চিকিৎসায় প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা এবং সময়মতো চিকিৎসা শুরু করার গুরুত্ব বোঝাতে কথাগুলো বলেন অধ্যাপক ডা. মোহাম্মদ মাসুদ করিম।

তিনি প্রথম আলো ডটকমের আয়োজনে ‘বিশ্বমানের ক্যানসার–চিকিৎসা এখন বাংলাদেশে’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন। গত শনিবার অনুষ্ঠানটি প্রথম আলো ও এসকেএফের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হয়। অধ্যাপক ডা. সাগরিকা শারমীনের উপস্থাপনায় এ পর্বে আলোচক হিসেবে ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ মাসুদ করিম।

‘পিংক অক্টোবর’ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশে স্তন ক্যানসারের পরিস্থিতি, রোগের ঝুঁকির কারণ, প্রাথমিক লক্ষণ, স্ক্রিনিং ও রোগনির্ণয়, স্তন অপসারণ না করে অস্ত্রোপচার, আধুনিক চিকিৎসাপদ্ধতি এবং চিকিৎসায় সচেতনতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন