advertisement

গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার, কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ

গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার, কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ
পশ্চিমবঙ্গের গায়ক ইন্দ্রনীল সেন
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

প্রতারণার অভিযোগে করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কলকাতার সল্টলেকের দপ্তরে ডাকা হয়েছিল সংগীতশিল্পী ও সাবেক মন্ত্রী ইন্দ্রনীল সেনকে। সেখানে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর দপ্তর থেকে বের হতেই তাঁকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। পরে তাঁকে পুলিশের সদর দপ্তর লালবাজারে নিয়ে যাওয়া হয়। আজ বুধবার দুপুরে ইডির সমন পেয়ে সল্টলেকের দপ্তরে যান ইন্দ্রনীল সেন।

সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন ইডির কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদ শেষে দপ্তর থেকে বের হওয়ার পরই তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে কোন মামলায় এবং কী অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী মধুছন্দা সেনের প্রতিষ্ঠিত মাস আর্ট নামের একটি সংস্থার বিরুদ্ধে কলকাতার দুর্গাপূজার ডোনার পাস বিক্রি করে ৫০ থেকে ৬০ কোটি রুপি আত্মসাতের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় জয়দীপ বন্দ্যোপাধ্যায় নামের এক ব্যক্তি বউবাজার থানায় অভিযোগ করেন।অভিযোগ অনুযায়ী, কলকাতার ২৪টি উল্লেখযোগ্য দুর্গাপূজা দেখার সুযোগ করে দেওয়ার কথা বলে প্লাটিনাম ফ্যামিলি ডোনার পাস বিক্রি করত মাস আর্ট।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৩০, হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৩০, হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা সার্বিয়ায় সম্ভাব্য প্রধানমন্ত্রীর দৌড়ে ব্যাংকার, বাস্কেটবল তারকা, চিকিৎসক ও অধ্যাপক সার্বিয়ায় সম্ভাব্য প্রধানমন্ত্রীর দৌড়ে ব্যাংকার, বাস্কেটবল তারকা, চিকিৎসক ও অধ্যাপক মোদি–আদানির সম্পর্ক আর দুর্নীতির অভিযোগ নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা মোদি–আদানির সম্পর্ক আর দুর্নীতির অভিযোগ নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রকাশে আদালতের নিষেধ... স্পেনে দ্রুত গতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৩০ স্পেনে দ্রুত গতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৩০ দিল্লিতে অনুষ্ঠেয় এসসিও সম্মেলনে পাকিস্তানকে আমন্ত্রণ জানাল ভারত দিল্লিতে অনুষ্ঠেয় এসসিও সম্মেলনে পাকিস্তানকে আমন্ত্রণ জানাল ভারত
advertisement

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

দুর্ঘটনায় জড়িত ট্রেন দুটির একটি স্পেনের রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফের পরিচালিত দ্রুতগতির ট্রেন। এটি মাদ্রিদ থেকে সেভিল যাচ্ছিল। অন্য ট্রেনটি পরিচালনা করছিল বেসরকারি রেল সংস্থা ইরিও...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

টেকনাফে অস্ত্র-গুলিসহ মাদক কারবারি আটক

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে সশস্ত্র ডাকাত দল ‘রফিক বাহিনী’র সক্রিয় সদস্য শেখ বিজয়কে (২৩) আটক করেছে এসআরবি-১৫...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ফ্যাশন-লাইফস্টাইলে নতুন সম্ভাবনা তৈরিতে হাল ফ্যাশন ও এনেক্সের যাত্রা

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

দেশের সর্ববৃহৎ ফ্যাশন ও লাইফস্টাইল প্ল্যাটফর্ম হাল ফ্যাশন এবং বিজ্ঞাপনী সংস্থা এনেক্স কমিউনিকেশন্স লিমিটেড কৌশলগত...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন