যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ অভিশংসন ঠেকানোর চেষ্টা করতে গিয়ে মনে হচ্ছে, নিজের বিপদ আরও ডেকে আনছেন।
তাঁর আচার–আচরণ যেন সমালোচকদের যুক্তিগুলোকেই আরও শক্তিশালী করে তুলছে।গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওতে হেগসেথ অঙ্গীকার করেন, ‘আমরা শক্ত হয়ে দাঁড়াই, আমরা লড়াই করি।’অজনপ্রিয় ইরান যুদ্ধের প্রভাবে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের চরম পরাজয়ের দায় তাঁর ওপর চাপিয়ে তাঁকে ‘বলির পাঁঠা’ করা হতে পারে, এমন গুঞ্জনের মধ্যেই হেগসেথ এই মন্তব্য করলেন।প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য সাংবাদিকদের বলেছেন, ফক্স নিউজের সাবেক এই সঞ্চালক পেন্টাগনে ‘অসাধারণ কাজ’ করছেন।
অবশ্য বিদায়ী রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ আগামী সপ্তাহে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে অভিশংসিত করার পক্ষে ভোট দিতে পারে বলে আলোচনা ক্রমে বাড়ছে।ট্রাম্প ছাড়া ওয়াশিংটনের খুব কম মানুষই প্রকাশ্যে হেগসেথের পক্ষ নিতে ইচ্ছুক।
সূত্র: প্রথম আলো

ইউরোপে যুব সংগঠনের হাত ধরে যেভাবে উগ্র ডানপন্থার বিস্তার
খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, ‘কারণ’ জানিয়ে পাশে সাঁটানো হয় পোস্টার
নোয়াখালীতে নিষিদ্ধ যুবলীগ নেতাকে পিটিয়ে গুরুতর আহত, বাড়িতে রেখে চিকিৎসা
আখতার হুসেন প্রেরণা হয়ে থাকবেন সংগ্রামে, আদর্শে, প্রগতির যাত্রাপথে
৬৮ হাজার গ্রামে পাঠাগার গড়ার স্বপ্ন, যাত্রা শুরু করল বাংলাদেশ পাঠাগার আন্দোলন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন