advertisement

জাপানি রিকন্ডিশন্ড গাড়ির প্রদর্শনী চলছে ঢাকায়

জাপানি রিকন্ডিশন্ড গাড়ির 
প্রদর্শনী চলছে ঢাকায়
রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় বারভিডা কার এক্সপোতে রিকন্ডিশন্ড গাড়ি প্রদর্শিত হচ্ছে।
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

জাপানের বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ড ও মডেলের রিকন্ডিশন্ড গাড়ি প্রদর্শনী শুরু হয়েছে ঢাকায়। এতে রয়েছে টয়োটা প্রিয়াস, করোলা ক্রস, হ্যারিয়ার, নোয়া, ভক্সি, আলফার্ডসহ আরও অনেক আকর্ষণীয় মডেলের গাড়ি।রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বারভিডা কার এক্সপোতে এই রিকন্ডিশন্ড গাড়ি প্রদর্শিত হচ্ছে। গতকাল বৃহস্পতিবার তিন দিনের এই প্রদর্শনী শুরু হয়। কাল শনিবার প্রদর্শনী শেষ হবে।

গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা) এই প্রদর্শনীর আয়োজন করেছে।প্রদর্শনীতে আগত দর্শনার্থীরা সরাসরি বিভিন্ন গাড়ি দেখার পাশাপাশি মডেল ভেদে বৈশিষ্ট্য, প্রযুক্তি, সুযোগ-সুবিধা ও দাম তুলনা করতে পারছেন।

একই জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানের গাড়ি দেখার মাধ্যমে ক্রেতারা নিজেদের বাজেট ও পছন্দ অনুযায়ী সঠিক গাড়ি বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন।গতকাল প্রদর্শনীর উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বারভিডার সভাপতি আবদুল হক।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এনবিআরের ঢালাও ব্যাংক হিসাব জব্দে ব্যবসায়ী মহলে উৎকন্ঠা এনবিআরের ঢালাও ব্যাংক হিসাব জব্দে ব্যবসায়ী মহলে উৎকন্ঠা যুক্তরাষ্ট্রের বাজারেও এ দেশের ব্যবসায়ীদের বিনিয়োগের সুযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের বাজারেও এ দেশের ব্যবসায়ীদের বিনিয়োগের সুযোগ রয়েছে যুক্তরাষ্ট্রে নির্বাচনে রিপাবলিকানদের 
পরাজয়ে বিশ্বজুড়ে শেয়ারবাজারে বড় পতন যুক্তরাষ্ট্রে নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ে বিশ্বজুড়ে শেয়ারবাজারে বড় পতন এখন থেকে অংশীদারি ব্যবসা ও সোসাইটির নিবন্ধন হবে ৩০ কার্যদিবসে এখন থেকে অংশীদারি ব্যবসা ও সোসাইটির নিবন্ধন হবে ৩০ কার্যদিবসে পরিস্থিতির উন্নতি না হলে কারখানা বন্ধ রাখতে চান পোশাকশিল্পের মালিকেরা পরিস্থিতির উন্নতি না হলে কারখানা বন্ধ রাখতে চান পোশাকশিল্পের মালিকেরা
advertisement

শিক্ষার উদ্দেশ্য কোথায় হারিয়ে যাচ্ছে?

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

শিক্ষার্থীদের পড়তে বলা হচ্ছে, শিক্ষকেরা পড়াচ্ছেন, বিশ্ববিদ্যালয়গুলো ডিগ্রি দিচ্ছে, সরকার বিসিএস ক্যাডার নিয়োগ করছে। তারপরও শিক্ষিত তরুণদের বড় একটি অংশ বেকার। তাহলে আমাদের শিক্ষাব্যবস্থার...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, মক্তব শিক্ষক গ্রেপ্তার

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, মক্তব শিক্ষক গ্রেপ্তার
শিশু ধর্ষণ
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদী উপজেলায় আট বছর বয়সী মেয়েশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মক্তবশিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির মায়ের করা মামলায় আজ শুক্রবার দুপুরে ওই শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সোহরাব (২০)।

তিনি নরসিংদীর মনোহরদী উপজেলার একটি গ্রামের মক্তবের শিক্ষক এবং ওই গ্রামের বাসিন্দা।লিখিত অভিযোগের বরাতে পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ে পড়ার পাশাপাশি প্রতিদিন সকালে আরবি শিক্ষার জন্য ওই মক্তবে যেত। গত বুধবার সকাল ছয়টায় শিশুটি প্রতিদিনের মতো মক্তবে গিয়েছিল শিশুটি। সেদিন ছুটির পর শিক্ষক সোহরাব মক্তবের মাসিক বেতন এনে দেওয়ার জন্য শিশুটিকে তার মায়ের কাছে পাঠায়।

সকাল সাতটার দিকে বেতন নিয়ে মক্তবে ফেরার পথে সোহরাব একটি নির্মাণাধীন ঘরের সামনে ওই শিশুর পথরোধ করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যুব মহিলা লীগের নেত্রীকে নির্যাতনের দাবি, ছবিতে এআই ব্যবহার, নারীর খোঁজও মেলেনি

যুব মহিলা লীগের নেত্রীকে নির্যাতনের দাবি, ছবিতে এআই ব্যবহার, নারীর খোঁজও মেলেনি
এমন ছবি ব্যবহার করে ফেসবুকে প্রচার চালানো হচ্ছে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকার মিরপুরে বাসায় ঢুকে যুব মহিলা লীগের এক নেত্রীকে নির্যাতন করা হয়েছে—এক নারীর পিঠে আঘাতের চিহ্ন থাকা ছবি দিয়ে এমন দাবি ছড়িয়েছে ফেসবুক ও এক্সে।

অর্ধশতাধিক অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একই প্রচার চালানোর বিষয়টি প্রথম আলো যাচাই করেছে।আজ শুক্রবার (৬ নভেম্বর) দিনভর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে ওই নারী থানায় অভিযোগ জানাতে গেছেন উল্লেখ করে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে তাঁর কথাবার্তার একটা বর্ণনাও রয়েছে। তবে ঘটনাটি কবে ঘটেছে, তার উল্লেখ নেই। প্রথম আলোর যাচাইয়ে ছবিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের তথ্য পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, এমন কোনো অভিযোগ তাদের কাছে আসেনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন