তুরস্কের আনতালিয়ায় আগামী ৯ থেকে ২০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১)। এতে জলবায়ু ঝুঁকিপূর্ণ মানুষের সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
তুরস্কের আনতালিয়ায় আগামী ৯ থেকে ২০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১)। এতে জলবায়ু ঝুঁকিপূর্ণ মানুষের সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের জাতীয় পরিচয়কে দুটি বড় ভাগ করার চেষ্টা আমরা দেখতে পাই। একটি হলো ধর্মনিরপেক্ষ বাঙালি জাতীয়তাবাদের। এর মূল কথা—আমরা বাঙালি, কারণ আমাদের ভাষা বাংলা, আমাদের সংস্কৃতি হাজার বছরের, আমাদের ভূখণ্ড এই বদ্বীপ। ধর্ম এখানে ব্যক্তিগত বিষয়। ১৯৭২ সালের সংবিধানে এই চিন্তাকেই রাষ্ট্রের চার মূলনীতির একটি করা হয়েছিল।দ্বিতীয়টি ইসলামি পরিচয়ভিত্তিক বাংলাদেশি জাতীয়তাবাদের।
এর মূল কথা—আমরা শুধু বাঙালি নই, আমরা বাংলাদেশি। পশ্চিমবঙ্গের বাঙালির সঙ্গে আমাদের পার্থক্য আছে, এবং সেই পার্থক্যের বড় ভিত্তি হলো আমাদের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম ইসলাম। এ ধারাটি ১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ক্রমে শক্তিশালী হয়েছে। রাজনীতির মাঠে প্রথম সংজ্ঞাটি মুক্তিযুদ্ধের সঙ্গে জড়ানো হয়েছে। দ্বিতীয়টি ১৯৭৫–এর রাজনৈতিক পরিবর্তনের পর থেকে জড়িয়ে আছে বলে ধরে নেওয়া হয়।
গত ৫৫ বছর আমরা অনেকটা এই দুই মেরুতেই দেশকে বুঝেছি।
সূত্র: প্রথম আলো
খাগড়াছড়ির দীঘিনালায় দায়িত্ব পালনের সময় সাপের কামড়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য গুরুতর আহত হয়েছেন। পরে তাঁকে হেলিকপ্টারে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। আহত বিজিবি সদস্যের নাম মাহবুব আলম (৩০)। তিনি বিজিবি–৭ ব্যাটালিয়নের অধীন বাবুছড়া এলাকার পূর্ব লক্কাছড়া বিওপিতে কর্মরত।
আজ বৃহস্পতিবার বিকেলে বিজিবির অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।বিজিবি জানায়, এর আগে গতকাল বুধবার রাত আনুমানিক ১০টার দিকে মাহবুব আলমের বাঁ হাতের আঙুলে সাপে কামড় দেয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে আজ সকাল ১০টা ৫৫ মিনিটে একটি হেলিকপ্টার পূর্ব লক্কাছড়া বিওপিতে পৌঁছায়। সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
সূত্র: প্রথম আলো
২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের জার্সিতে তাঁর ২৩৪ ম্যাচের ক্যারিয়ারে অনেক রেকর্ড গড়েছেন, আছে অনন্য সব অর্জনও।
আন্তর্জাতিক ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদো (২০০৩–২০২৬)১ম ম্যাচ বিপক্ষ কাজাখস্তান, ২০ আগস্ট ২০০৩ (প্রীতি ম্যাচ)শেষ ম্যাচ বিপক্ষ ওয়েলস, ২৪ সেপ্টেম্বর ২০২৬ (নেশনস লিগ)পর্তুগালের জার্সিতে সিআর সেভেনজাতীয় দলের হয়ে ট্রফি—ইউরো (২০১৬), উয়েফা নেশনস লিগ (২০১৮–১৯ ও ২০২৪–২৫)।৩পর্তুগালের হয়ে খেলেছেন ১৮ হাজার ৬০৪ মিনিট।
১৮৬০৪পর্তুগালের জার্সিতে রেকর্ড ১৪৬ গোল ক্রিস্টিয়ানো রোনালদোরসবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন স্পেন ও লুক্সেমবুর্গের বিপক্ষে।১১সবচেয়ে বেশি গোল লুক্সেমবুর্গের বিপক্ষে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন