advertisement

এমআইএসটির ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ

এমআইএসটির ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সূচিতে ১৫ ও ২২ জানুয়ারি ২০২৭ সালে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে, নিন জেনে আগামী ২২ জানুয়ারি ২০২৭ (শুক্রবার) ইউনিট ‘এ’ (ইঞ্জিনিয়ারিং) ও ইউনিট ‘বি’ (আর্কিটেকচার) এবং ১৫ জানুয়ারি ইউনিট ‘সি’ (বিজ্ঞান)–এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কেউ পড়তে চাইলে আবেদন শুরু হবে ২০ ডিসেম্বর ২০২৬। আবেদনের সুযোগ ৫ জানুয়ারি ২০২৭ পর্যন্ত।ভর্তির বিস্তারিত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি পরবর্তী সময়ে জানানো হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।মিসরের আল-আজহারের ইনস্টিটিউটে পড়াশোনা, বাংলাদেশি শিক্ষার্থীরা যেভাবে আবেদন করবেনউচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর এখন চলছে এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন।

এইচএসসি পরীক্ষায় সাম্প্রতিক বছরগুলোর মধ্যে পাসের হার সবচেয়ে কম।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

‘আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকব’—নিহত সেনাসদস্যের স্ত্রীর আহাজারি ‘আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকব’—নিহত সেনাসদস্যের স্ত্রীর আহাজারি সবাই যখন জুমার নামাজে, তখন জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা সবাই যখন জুমার নামাজে, তখন জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা পুলিশের লাঠিপেটার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে ছাত্রীদের প্রতিবাদ পুলিশের লাঠিপেটার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে ছাত্রীদের প্রতিবাদ মেয়াদ পূর্ণ করতে হলে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে মেয়াদ পূর্ণ করতে হলে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে মা নীলগাইয়ের সঙ্গে বেড়ে উঠছে দেড় মাস বয়সী ৪ শাবক মা নীলগাইয়ের সঙ্গে বেড়ে উঠছে দেড় মাস বয়সী ৪ শাবক
advertisement

মার্কিন সামরিক সহায়তা বন্ধকে ‘সম্পর্কের পরিপক্কতা’ বললেন নেতানিয়াহু

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

নেতানিয়াহুর কার্যালয় বলেছে, এতে দুই দেশের সম্পর্কের শক্তি ও পরিপক্বতা প্রকাশ পেয়েছে এবং সময়ের সঙ্গে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে সম্পর্ককে আরও দৃঢ় রাখার সক্ষমতা দেখা যাচ্ছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সামান্তা শারমিনের এনসিপি ত্যাগ: প্রশ্ন কেন?

সামান্তা শারমিনের এনসিপি ত্যাগ: প্রশ্ন কেন?
এনসিপির সমাবেশে বক্তব্য দিচ্ছেন সামান্তা শারমিন
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

জুলাই গণ-অভ্যুত্থানের পর পরিচিত মুখ হয়ে ওঠা সামান্তা শারমিন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়েছেন। এনসিপির জামায়াতে ইসলামীর সঙ্গে জোট, নারীদের প্রতি রক্ষণশীল দৃষ্টিভঙ্গি এবং নিজস্ব রাজনৈতিক অবস্থান হারানোর অভিযোগে তিনি পদত্যাগ করেন। প্রায় এক বছর ধরে মতাদর্শিক বিরোধের জেরে সামান্তা নিষ্ক্রিয় ছিলেন বলে এনসিপি নেতারা জানান। এর আগে তাসনিম জারা, তাজনূভা জাবীনসহ ২০ জনের বেশি নেতাও একই কারণে দল ত্যাগ করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকব’—নিহত সেনাসদস্যের স্ত্রীর আহাজারি

‘আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকব’—নিহত সেনাসদস্যের স্ত্রীর আহাজারি
সেনাসদস্য তিতাস শেখ নিহত হওয়ার পর থেকেই আহাজারি করে চলেছেন স্ত্রী সুমাইয়া আক্তার। শুক্রবার দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

চার বছর আগে পার্শ্ববর্তী গ্রামের সুমাইয়া আক্তারকে (২২) বিয়ে করেন সেনাসদস্য তিতাস শেখ। কথা ছিল আগামী ডিসেম্বর মাসে স্ত্রীকে তাঁর সঙ্গে কর্মস্থলে নিয়ে যাবেন। কিন্তু এর আগেই সন্ত্রাসীদের বুলেট থামিয়ে দিয়েছে তাঁর পথ চলা। আজ শুক্রবার সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে তিতাস শেখের মরদেহ পৌঁছালে মা–বাবা, স্ত্রী, আত্মীয়স্বজনের আহাজারিতে ভারি হয়ে ওঠে পরিবেশ।

কক্সবাজারে সন্ত্রাসী অভিযানে স্বামীর নিহত হওয়ার খবর পাওয়ার পর থেকেই বিলাপ করে চলেছেন তাঁর স্ত্রী সুমাইয়া আক্তার। তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকব! আমার কোনো অস্তিত্ব রইল না! আল্লাহ, আমি এখন কী করব!’ পরিবার সূত্রে জানা যায়, ২০১৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন তিতাস শেখ। তিনি সেনাবাহিনীর ১ বীর ইউনিটের সদস্য হিসেবে টেকনাফের রঙ্গীখালী আর্মি ক্যাম্পে কর্মরত ছিলেন।

দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন