advertisement

যুক্তরাষ্ট্রে রিপাবলিকানদের হারের পর ট্রাম্প-মোদি-জ্ঞানেশকে নিয়ে ভারতে কী কী হচ্ছে

যুক্তরাষ্ট্রে রিপাবলিকানদের হারের পর ট্রাম্প-মোদি-জ্ঞানেশকে নিয়ে ভারতে কী কী হচ্ছে
ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদি ও জ্ঞানেশ কুমার
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী ভোটে ‘নীল সুনামি’ বয়ে যাওয়ার পর ভারতে বয়ে চলেছে ঠাট্টা–ইয়ার্কি–কৌতুক ও উপহাসের বন্যা। প্রত্যাশিতভাবেই সেই বন্যায় ভেসে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাঁকে যিনি ‘মাই ফ্রেন্ড’ বলে সম্বোধন করে এসেছেন সেই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অবশ্যই রাজনীতিক না হয়েও ভারতের রাজনীতি যাঁকে ঘিরে এই মুহূর্তে বনবন করে ঘুরে চলেছে, সেই মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার।

সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক ‘পোস্ট’–এ গতকাল বুধবার থেকে চলেছে তুমুল তামাশা। হা–হুতাশ। কেউ বলছেন, আহা, জ্ঞানেশ থাকলে ট্রাম্পকে এই অবস্থায় পড়তে হতো না। ট্রাম্পের কাছে কেউ জানতে চাইছেন, জ্ঞানেশের ফোন নম্বর পাঠাবেন কি না, কেউ প্রধানমন্ত্রী মোদির ছবি সেঁটে কৌতুক করে লিখেছেন, ‘ফ্রান্ড, ডোনাল্ড নিডস জ্ঞানু’।

ভুললে চলবে না, সিইসি জ্ঞানেশের বিরুদ্ধে চলমান আন্দোলনের মধ্যেই কিছুদিন আগেই ভারতের নির্বাচন পরিচালনা নিয়ে তাঁর ভূয়সী প্রশংসা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।ঠাট্টা–ইয়ার্কির বন্যা কখন কীভাবে শুরু, সেই ময়নাতদন্তে না গিয়ে দেখা যাক পরিচিত ও প্রতিষ্ঠিতরা কে কীভাবে রাজনৈতিক শোধ নিচ্ছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ব্ল-সুনামি, চোখে দেখা গণতন্ত্র ও ভোটাধিকার ব্ল-সুনামি, চোখে দেখা গণতন্ত্র ও ভোটাধিকার পিৎজায় আনারস দিতে অস্বীকৃতি জানানোয় চাকরি গেল ইতালীয় শেফের পিৎজায় আনারস দিতে অস্বীকৃতি জানানোয় চাকরি গেল ইতালীয় শেফের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন যাঁরা, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন মুখ মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন যাঁরা, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন মুখ জ্ঞানেশের চিন্তা কি বাড়িয়ে দিল পুরোনো ঘুষের অভিযোগ, তদন্ত শুরু হচ্ছে কেরলমে জ্ঞানেশের চিন্তা কি বাড়িয়ে দিল পুরোনো ঘুষের অভিযোগ, তদন্ত শুরু হচ্ছে কেরলমে মধ্যবর্তী নির্বাচনের ফল কি ট্রাম্পের নেতৃত্বের প্রতি ভোটারদের অনাস্থার বহিঃপ্রকাশ? মধ্যবর্তী নির্বাচনের ফল কি ট্রাম্পের নেতৃত্বের প্রতি ভোটারদের অনাস্থার বহিঃপ্রকাশ?
advertisement

দুই যুগের পথচলায় নির্মাণশিল্পে আস্থার নাম আকিজ সিমেন্ট

দুই যুগের পথচলায় নির্মাণশিল্পে আস্থার নাম আকিজ সিমেন্ট
২০০২ সালে যাত্রা শুরু করা আকিজ সিমেন্ট শুরু থেকেই পণ্যের গুণগত মান ও আধুনিক উৎপাদন প্রযুক্তির ওপর গুরুত্ব দিয়ে আসছে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

গুণগত মান, আধুনিক প্রযুক্তি ও ধারাবাহিক উদ্ভাবনের মাধ্যমে দেশের সিমেন্টশিল্পে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে আকিজ সিমেন্ট। ২০০২ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি দুই দশকের বেশি সময় ধরে দেশের অবকাঠামো ও নির্মাণশিল্পের অগ্রযাত্রায় ভূমিকা রাখছে। বাংলাদেশের নির্মাণশিল্পের বিকাশের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে দেশের সিমেন্টশিল্পের অগ্রযাত্রা। সময়ের সঙ্গে বেড়েছে অবকাঠামো নির্মাণ, আবাসন, শিল্পকারখানা ও বড় উন্নয়ন প্রকল্পের চাহিদা।

এই পরিবর্তনশীল শিল্পে গুণগত মান, প্রযুক্তিগত উৎকর্ষ ও গ্রাহকের আস্থা ধরে রেখে দুই যুগ পূর্ণ করল আকিজ সিমেন্ট। ২০০২ সালে যাত্রা শুরু করা আকিজ সিমেন্ট শুরু থেকেই পণ্যের গুণগত মান ও আধুনিক উৎপাদন প্রযুক্তির ওপর গুরুত্ব দিয়ে আসছে। প্রতিষ্ঠাতা শিল্পোদ্যোক্তা শেখ আকিজ উদ্দিনের দূরদর্শী উদ্যোগে গড়ে ওঠা প্রতিষ্ঠানটি সময়ের সঙ্গে নিজেদের উৎপাদনব্যবস্থা, প্রযুক্তি ও বাজারজাতকরণ কার্যক্রমে এনেছে নানা পরিবর্তন।

বর্তমানে আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিনের নেতৃত্বে শক্তিশালী অগ্রযাত্রা অব্যাহত রেখেছে আকিজ সিমেন্ট।স্বপ্ন থেকে শিল্পপ্রতিষ্ঠানআকিজ সিমেন্টের যাত্রা শুরু হয়েছিল একটি সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে—দেশের নির্মাণশিল্পে আন্তর্জাতিক মানের সিমেন্ট সরবরাহ করা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হাজারো আবেদনকারীকে পেছনে ফেলে সংগীত প্রতিযোগিতার চ্যাম্পিয়ন নাভহান

হাজারো আবেদনকারীকে পেছনে ফেলে সংগীত প্রতিযোগিতার চ্যাম্পিয়ন নাভহান
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে ‘ফিউচার মেকার্স ২০২৬’ সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ১৬ বছর বয়সী ব্রিটিশ-বাংলাদেশি পিয়ানোবাদক নাভহান উজায়ের রঈস চৌধুরী। নিজের রচিত সংগীতে মুগ্ধ করেছে বিচারকদের। দেখুন ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মধ্যবর্তী নির্বাচনে হারের আগাম সতর্কবার্তা দিলেও শোনেননি ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে হারের আগাম সতর্কবার্তা দিলেও শোনেননি ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে হারের পর নিজ দলের ভেতর থেকেই নীতি ও কৌশল বদলাতে চাপে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান মিত্র ও কৌশলবিদেরা হোয়াইট হাউসের কর্মকর্তাদের রদবদল এবং প্রশাসনে শৃঙ্খলা ফেরানোর আহ্বান জানিয়েছেন। ইরান যুদ্ধ ও শুল্কনীতির মতো যেসব বিষয়কে নির্বাচনে হারের কারণ মনে করা হচ্ছে, সেগুলো থেকে সরে আসার পরামর্শও দিয়েছেন তাঁরা।

তবে গত মঙ্গলবারের ভোটে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েও কৌশল বদলানোর তেমন ইঙ্গিত দেননি ট্রাম্প। ওই রাতে ফক্স নিউজকে তিনি বলেন, ‘এটাকে আমার ওপর আঘাত হিসেবে দেখছি না।’ কংগ্রেসের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠ হওয়ায় ডেমোক্র্যাটরা এখন ট্রাম্পের আইন প্রণয়নের প্রস্তাব আটকে দিতে, তাঁর প্রশাসনের বিরুদ্ধে তদন্ত করতে এবং তাঁর মনোনীত ব্যক্তিদের নিয়োগে বাধা দিতে পারবেন।

এতে নিজের কর্মসূচি এগিয়ে নিতে নির্বাহী ক্ষমতার ওপর ট্রাম্পের নির্ভরতা আরও বৃদ্ধি পেতে পারে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন