বিবাহবিচ্ছেদের মতো জটিল আইনি লড়াইয়ে আইনজীবীর বদলে এআই চ্যাটবটের সাহায্য নিচ্ছেন অনেকে। মুহূর্তেই মিলছে আইনি যুক্তি, মামলার কৌশল, এমনকি আদালতে জমা দেওয়ার মতো নথিও। কিন্তু এআইয়ের দেওয়া পরামর্শ অনুসরণ করতে গিয়ে কেউ কেউ পড়ছেন আরও বড় আইনি জটিলতায়।বিবাহবিচ্ছেদ কখনোই শুধু দুটি মানুষের সম্পর্কের সমাপ্তি নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে অর্থনৈতিক নিরাপত্তা, সম্পত্তির অধিকার, সন্তানের ভবিষ্যৎ এবং দীর্ঘদিনের আবেগ-অভিমান।
সম্পর্ক ভাঙার পর অনেকেই মানসিক ও আর্থিক চাপে পড়েন। আইনজীবীর খরচ, আদালতের দীর্ঘ প্রক্রিয়া কিংবা আইনি বিষয় সম্পর্কে অজ্ঞতা তাঁদের জন্য পরিস্থিতি আরও কঠিন করে তোলে। এই জায়গায় সহজলভ্য সমাধান হিসেবে সামনে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।কয়েকটি প্রশ্ন লিখে দিলেই চ্যাটবট সাজিয়ে দিচ্ছে আইনি ব্যাখ্যা, সম্ভাব্য যুক্তি ও করণীয়।
কেউ জানতে চাইছেন, বিচ্ছেদের পর কত টাকা খোরপোষ দিতে হবে; কেউ জানতে চাইছেন, সন্তান কার কাছে থাকবে; আবার কেউ নিজের আইনজীবীর পরামর্শ যাচাই করতেও এআইয়ের সাহায্য নিচ্ছেন।
সূত্র: প্রথম আলো

দুই যুগের পথচলায় নির্মাণশিল্পে আস্থার নাম আকিজ সিমেন্ট
মধ্যবর্তী নির্বাচনে হারের আগাম সতর্কবার্তা দিলেও শোনেননি ট্রাম্প
৪০ বছরে কে-পপের রানি বোয়া, তিনি জাপানে এত জনপ্রিয় কেন
সেন্ট মার্টিনে প্রথম রাত ৫০০ পর্যটকের, ‘নীল জলের এমন দ্বীপ মন ভালো করে দেয়’
প্রথম আলো পাঠকের আস্থার জায়গা ধরে রেখেছে, ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রুবানা হক

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন