যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী ভোটে ‘নীল সুনামি’ বয়ে যাওয়ার পর ভারতে বয়ে চলেছে ঠাট্টা–ইয়ার্কি–কৌতুক ও উপহাসের বন্যা। প্রত্যাশিতভাবেই সেই বন্যায় ভেসে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাঁকে যিনি ‘মাই ফ্রেন্ড’ বলে সম্বোধন করে এসেছেন সেই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অবশ্যই রাজনীতিক না হয়েও ভারতের রাজনীতি যাঁকে ঘিরে এই মুহূর্তে বনবন করে ঘুরে চলেছে, সেই মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার।
সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক ‘পোস্ট’–এ গতকাল বুধবার থেকে চলেছে তুমুল তামাশা। হা–হুতাশ। কেউ বলছেন, আহা, জ্ঞানেশ থাকলে ট্রাম্পকে এই অবস্থায় পড়তে হতো না। ট্রাম্পের কাছে কেউ জানতে চাইছেন, জ্ঞানেশের ফোন নম্বর পাঠাবেন কি না, কেউ প্রধানমন্ত্রী মোদির ছবি সেঁটে কৌতুক করে লিখেছেন, ‘ফ্রান্ড, ডোনাল্ড নিডস জ্ঞানু’।
ভুললে চলবে না, সিইসি জ্ঞানেশের বিরুদ্ধে চলমান আন্দোলনের মধ্যেই কিছুদিন আগেই ভারতের নির্বাচন পরিচালনা নিয়ে তাঁর ভূয়সী প্রশংসা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।ঠাট্টা–ইয়ার্কির বন্যা কখন কীভাবে শুরু, সেই ময়নাতদন্তে না গিয়ে দেখা যাক পরিচিত ও প্রতিষ্ঠিতরা কে কীভাবে রাজনৈতিক শোধ নিচ্ছেন।
সূত্র: প্রথম আলো