নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার এবং পায়ের রগ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। ওই পুলিশ সদস্যের পরিবারের ভাষ্য, মাদক ব্যবসার প্রতিবাদ করায় ওই পুলিশ সদস্য মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আবুল কালাম (৩৫) আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য। তিনি ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলেন।আবুল কালামের বোন সুমাইয়া আক্তার প্রথম আলোকে বলেন, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাঁর ভাইকে হত্যার উদ্দেশ্যে হাত-পা ভেঙে ফেলা হয়েছে। তাঁর ভাইয়ের পা তিন টুকরা হয়ে গেছে। আরেকটা পা দুই টুকরো হয়ে গেছে। ধারালো অস্ত্র দিয়ে ওই পায়ে রগ কেটে দেওয়া হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার চান পরিবারের সদস্যরা।পরিবারের সদস্যরা জানান, আবুল কালাম দীর্ঘদিন ধরে এলাকার মাদক ব্যবসার প্রতিবাদ করে আসছিলেন।
সূত্র: প্রথম আলো

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, মক্তব শিক্ষক গ্রেপ্তার
রিমান্ড শেষে কারাগারে তরুণী, জিজ্ঞাসাবাদে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন
চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ
প্রিন্স হ্যারির শ্বশুর এফবিআইয়ের হাতে গ্রেপ্তার, ৮২ বছরের টমাস মার্কেলের কী অপরাধ
চড়–কাণ্ডের আট মাস পর অভিনেত্রী তিশা–অথৈকে নিয়ে বড় সিদ্ধান্ত

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন