advertisement

‘আমার সোনার টুকরো ছেলেটিকে কেড়ে নিল, আমি এখন কী নিয়ে বাঁচব’

‘আমার সোনার টুকরো ছেলেটিকে কেড়ে নিল, আমি এখন কী নিয়ে বাঁচব’
অরূপের মরদেহের পাশে কাঁদছে তাঁর বোন। গতকাল রাতে চট্টগ্রামের মিরসরাইয়ে
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

মরদেহ সৎকারের জন্য শ্মশানে নিয়ে যাওয়া হবে। বাড়িতে চলছে সেই প্রস্তুতি। এর মধ্যেই ঘরে চুপচাপ বসে কাঁদছেন অর্জুন বণিক। ছেলের কথা জিজ্ঞেস করতেই হু হু করে কেঁদে ওঠেন। জানালেন, ২৬ বছর বয়সী সন্তান অরূপ বণিককে এভাবে হারাতে হবে কখনো স্বপ্নেও ভাবেননি। অর্জুন বণিক চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট এলাকার বাসিন্দা। এক সপ্তাহ জ্বরে ভোগার পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত্যু হয় তাঁর ছেলে অরূপ বণিকের।

পরিবারের দাবি, ডেঙ্গুতে অরূপের মৃত্যু হয়েছে। অসুস্থ শরীর নিয়ে ঢাকা থেকে গতকাল বিকেলে বাড়িতে ফেরার এক ঘণ্টা পর মৃত্যু হয় অরূপের। রাত ১১টার দিকে পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বই পড়তে খুব ভালোবাসতেন অরূপ। ভালোবাসতেন অন্যদের মধ্যেও বই ছড়িয়ে দিতে। বইয়ের প্রতি এই ভালোবাসা থেকেই আরও দুই বন্ধুকে নিয়ে তাই করোনাকালে গড়ে তুলেছিলেন অনলাইনে বই বিক্রির প্ল্যাটফর্ম ‘বইপাড়া ডটকম’।

এ ছাড়া পরে ঢাকার বাংলাবাজারেও বইয়ের একটি দোকান দিয়েছিলেন তিনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

গাজীপুরে আজ ছুটির দিনে ৭০ শতাংশ কারখানা বন্ধ, পরিস্থিতি স্বাভাবিক গাজীপুরে আজ ছুটির দিনে ৭০ শতাংশ কারখানা বন্ধ, পরিস্থিতি স্বাভাবিক পাইকারি বাজারে দাম বাড়ছে চালের, কমছে শীতের সবজির পাইকারি বাজারে দাম বাড়ছে চালের, কমছে শীতের সবজির মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৯ ব্যবসাপ্রতিষ্ঠান মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৯ ব্যবসাপ্রতিষ্ঠান সমবায় ও জাতীয় সংহতির ইসলামি দর্শন সমবায় ও জাতীয় সংহতির ইসলামি দর্শন তিন দিন পর সোনার দাম কমল ভরিতে ২,৭৪১ টাকা তিন দিন পর সোনার দাম কমল ভরিতে ২,৭৪১ টাকা
advertisement

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বর্তমানে বায়ুদূষণ এশিয়ার দেশগুলোর জন্য মারাত্মক পরিবেশগত ও জনস্বাস্থ্য সংকট। বিশেষত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বায়ুদূষণের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৫ উইকেট: বাংলাদেশের পেসারদের মধ্যে সবার ওপরে হাসান

৫ উইকেট: বাংলাদেশের পেসারদের মধ্যে সবার ওপরে হাসান
হাসান মাহমুদ
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

লাঞ্চের আগে হাসান মাহমুদের শেষ উইকেটের জন্য চাইলে কিছুটা কৃতিত্ব দাবি করতে পারেন লিটন দাস। উইকেটকিপার হিসেবে তিনি বরাবরই দুর্দান্ত। তবু আজ হাসান মাহমুদের বলে উইকেটের গোড়ায় দাঁড়িয়ে জাস্টিন গ্রিভসকে যেভাবে লিটন স্টাম্পিং করলেন, সেটি অবিশ্বাস্য বললেও যেন কম বলা হয়!কিন্তু বাকিটা? তার পুরোটাজুড়েই হাসান। তাঁর বলে যে ৫ ব্যাটসম্যান আউট হয়েছেন, তাঁদের দুজন বিভ্রান্ত হয়ে বল ছেড়ে দিয়ে বোল্ড হন।

এমন বোকা বানানোর ভাগ তো আর কাউকে দেওয়া যায় না। গতকাল সকালে প্রথম সেশনে তাসকিনের দুটো উইকেট সরিয়ে রাখলে সিলেট টেস্টে এখনো যে একটু আশা বাংলাদেশের টিকে আছে, তা–ও তো হাসানের জন্যই!আজ দ্বিতীয় দিনে সকালের সেশনই ধরুন। কাল শেষ দুই সেশনে মাত্র এক উইকেট পেয়েছিল বাংলাদেশ। আমির জাঙ্গু সেঞ্চুরি পেয়ে অপরাজিত, গ্রিভসও থিতু। বাংলাদেশের বলতে গেলে কোনো আশাই নেই।

প্রথম আধঘণ্টায়ও বলতে গেলে ঘটেনি তেমন কিছুই।কিন্তু নতুন বল পেয়েই পুরো গল্পটা বদলে দিলেন হাসান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গাজীপুরে আজ ছুটির দিনে ৭০ শতাংশ কারখানা বন্ধ, পরিস্থিতি স্বাভাবিক

গাজীপুরে আজ ছুটির দিনে ৭০ শতাংশ কারখানা বন্ধ, পরিস্থিতি স্বাভাবিক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে পুলিশের সতর্ক অবস্থান। আজ শুক্রবার সকাল ১০টায়
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

গাজীপুরে আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে পোশাক কারখানার প্রায় ৭০ শতাংশ বন্ধ রয়েছে। তবে যেসব কারখানায় উৎপাদনের চাপ বেশি, সেগুলো খোলা রেখে কাজ চলছে।

আজ বেলা সাড়ে ১২টা পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া যায়নি।পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আগের মতোই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে রয়েছেন।গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় জেলার ৭০ থেকে ৭২ শতাংশ কারখানা বন্ধ রয়েছে।

যেসব কারখানায় কাজের চাপ বেশি, সেগুলো খোলা রেখে উৎপাদন কার্যক্রম চালানো হচ্ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন