গাজীপুরে আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে পোশাক কারখানার প্রায় ৭০ শতাংশ বন্ধ রয়েছে। তবে যেসব কারখানায় উৎপাদনের চাপ বেশি, সেগুলো খোলা রেখে কাজ চলছে।
আজ বেলা সাড়ে ১২টা পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া যায়নি।পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আগের মতোই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে রয়েছেন।গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় জেলার ৭০ থেকে ৭২ শতাংশ কারখানা বন্ধ রয়েছে।
যেসব কারখানায় কাজের চাপ বেশি, সেগুলো খোলা রেখে উৎপাদন কার্যক্রম চালানো হচ্ছে।
সূত্র: প্রথম আলো