মো. বজলুর রশীদহাফিজ উদ্দিনের (৬১) মনে হয়, প্রকৃতির অনেক কিছুই ‘উল্টোপাল্টা’ হয়ে গেছে। গত সোমবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের মাথায় রিকশা নিয়ে দাঁড়িয়ে ঘামছিলেন তিনি। সকালের রোদ তখনো প্রখর হয়নি, তারপরও গায়ে ঘাম। তা মুছতে মুছতে তিনি বলছিলেন, ‘এহন কার্তিক মাস। ছোটবেলায় দেখছি, এলাকায় এ সুময় শীত পড়্যা য্যাতো। এখন তেমন হয় না। ঢাকায় আছি ১২–১৩ বছর ধইর্যা।
এত গরম আগে দেহি নাই।’ হাফিজ উদ্দিনের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুরে। রাজধানীতে রিকশা চালানোর আগে কৃষিকাজ করতেন। তাঁর ভাষ্য, এ বছরই শুধু নয়, ছয়–সাত বছর ধরেই অক্টোবর–নভেম্বরে এমন গরম দেখতে পাচ্ছেন।হেমন্তের এ সময়ে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও কুয়াশা আর ঠান্ডা হাওয়া বইছে। কিন্তু রাজধানীসহ অনেক এলাকায় দিনের বেলায় গরমের অস্বস্তি কাটেনি।
আবহাওয়া অধিদপ্তরের এক পর্যবেক্ষণ অনুযায়ী, সদ্য বিদায়ী অক্টোবরে দেশের বিভিন্ন স্থানে মোট আট দিন তাপপ্রবাহ বয়ে গেছে।
সূত্র: প্রথম আলো

বিক্ষোভরত পোশাকশ্রমিকদের বিরুদ্ধে পুলিশ যেন অতিরিক্ত বলপ্রয়োগ না করে: এইচআরডব্লিউ
যুক্তরাষ্ট্রে ‘রেজিম চেঞ্জ’, ট্রাম্পের ক্ষমতায় লাগাম
ধর্ষণ ও যৌন নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত অভিনেতা রাসেল
কাজ করতে চাই, শুধু একটা সুযোগ দরকার
হাজারো শিক্ষার্থীর জীবনে আলো ছড়িয়ে দেওয়া শিক্ষাগুরু শাহনাজ পারভীন | একজন শিক্ষক: প্র...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন