advertisement

ধর্ষণ ও যৌন নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত অভিনেতা রাসেল

ধর্ষণ ও যৌন নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত অভিনেতা রাসেল
রাসেল ব্র্যান্ড। এএফপি
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ধর্ষণ ও যৌন নিপীড়নের চারটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ব্রিটিশ কমেডিয়ান ও অভিনেতা রাসেল ব্র্যান্ড। গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টের একটি জুরিবোর্ড তাঁকে একজন নারীকে ধর্ষণ এবং আরও তিন নারীকে যৌন নিপীড়নের দায়ে দোষী সাব্যস্ত করেন। তবে তাঁর বিরুদ্ধে আনা আরও দুটি ধর্ষণ এবং যৌন নিপীড়নের চেষ্টা-সংক্রান্ত একটি অভিযোগ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন ৫১ বছর বয়সী রাসেল ব্র্যান্ডের স্ত্রী লরা ব্র্যান্ড। জুরির সদস্যরা একে একে রায় ঘোষণা করার সময় চোখ বন্ধ করে ছিলেন অভিনেতা। তবে তাঁর মধ্যে বিশেষ কোনো আবেগের প্রকাশ দেখা যায়নি। রায় ঘোষণার পর বিচারক জোয়েল বেনাথান জানান, ব্র্যান্ডকে উল্লেখযোগ্য মেয়াদের কারাদণ্ড ভোগ করতে হতে পারে। আগামী সোমবার (৯ নভেম্বর) তাঁর সাজা ঘোষণা করা হবে। এরই মধ্যে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

যুক্তরাজ্যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

অনুশাসন বনাম প্রশ্রয়: সন্তানের সঠিক বিকাশের পথ কোনটি অনুশাসন বনাম প্রশ্রয়: সন্তানের সঠিক বিকাশের পথ কোনটি যাঁর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপেছিল যাঁর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপেছিল সারা দিন রিল দেখতে হবে, লোক খুঁজছে ভারতীয় প্রতিষ্ঠান সারা দিন রিল দেখতে হবে, লোক খুঁজছে ভারতীয় প্রতিষ্ঠান জেন্ডার বাজেটের প্রকৃত বাস্তবায়ন জরুরি  জেন্ডার বাজেটের প্রকৃত বাস্তবায়ন জরুরি  বিদ্যালয়ের সামনের দেয়ালে লেখা ‘জয় বাংলা’, ৫ শিক্ষার্থীকে ডেকেছে কর্তৃপক্ষ বিদ্যালয়ের সামনের দেয়ালে লেখা ‘জয় বাংলা’, ৫ শিক্ষার্থীকে ডেকেছে কর্তৃপক্ষ
advertisement

পরীমনি ও তার নিরাপত্তাকর্মীদের আচরণ ‘আদালত অবমাননার শামিল’

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আদালত প্রাঙ্গণে ব্যক্তিগত নিরাপত্তাকর্মী নিয়ে এসে শক্তি প্রদর্শন, বিচারপ্রার্থী ও গণমাধ্যমকর্মীদের ওপর হামলা এবং এজলাসের দরজা বন্ধ করে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সাইকেলে বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্সের ধাক্কা, মাদরাসাছাত্রের মৃত্যু

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অনুশাসন বনাম প্রশ্রয়: সন্তানের সঠিক বিকাশের পথ কোনটি

অনুশাসন বনাম প্রশ্রয়: সন্তানের সঠিক বিকাশের পথ কোনটি
মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মেখলা সরকার।
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ২০২৫ সালের ২ আগস্ট প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৭১তম পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল এবং মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মেখলা সরকার পরামর্শ প্রদান করেন। ‘সন্তানের মনের সংকটে অভিভাবকের করণীয়’—এই বিষয়ের ওপর পরামর্শ দেন বিশেষজ্ঞগণ।

উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।সভায় ডা. মেখলা সরকার প্যারেন্টিং বা সন্তান লালন-পালনের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাস্তবসম্মত দিকনির্দেশনা দেন। তিনি প্যারেন্টিংয়ের তিনটি ধরন ও সেগুলির প্রভাব নিয়ে আলোচনা করেন।

যেমন- কঠোর অনুশাসন: সন্তানকে সারাক্ষণ ভয়ে ও শাসনে রাখলে তার নিজস্ব মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয় এবং সে তার সৃজনশীলতা হারাতে পারে।অতিরিক্ত প্রশ্রয়: সন্তানকে সবকিছুতে অতিরিক্ত ছাড় দিলে তারা জীবনের আসল চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করতে শেখে না এবং তাদের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি তৈরি হয়।সম্পূর্ণ স্বাধীনতা বা উদাসীনতা: সন্তানের খোঁজখবর না রেখে তাকে সম্পূর্ণ ছেড়ে দিলে সে ভবিষ্যৎ সংকট বা প্রতিকূল পরিস্থিতি সামলানোর দক্ষতা অর্জন করতে পারে না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন