advertisement

নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দেবে না জোটসঙ্গী দল ইউটিজে, আরও বেকায়দায় তিনি

নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দেবে না জোটসঙ্গী দল ইউটিজে, আরও বেকায়দায় তিনি
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য ক্ষমতায় টিকে থাকা আরও কঠিন হয়ে পড়ল। একে তো নির্বাচনে তাঁর নেতৃত্বাধীন কট্টর ইহুদিবাদী জোট সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এরপর আবার জোটের এক সঙ্গী জানিয়ে দিয়েছে যে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুকে সমর্থন জানাবে না তারা। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ইসরায়েলের ক্ষমতার রাজনীতিতে ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছেন কট্টরপন্থী এই নেতা।

গত ২৭ অক্টোবর ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১২০ আসনের পার্লামেন্টে ৫৩ আসন পায় নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট। তবে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৬১ আসন। অন্যদিকে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন নেতানিয়াহুবিরোধী জোট পেয়েছে ৪৮ আসন। ইসরায়েলের দুটি আরব দলও নজিরবিহীন ফল করেছে।

একত্রে তারা পেয়েছে পার্লামেন্ট নেসেটের ১৯টি আসন।সরকার গঠন নিয়ে বিরোধী জোটের বৈঠক, নেতানিয়াহুকে দ্রুত সরানোর অঙ্গীকারকোনো জোটই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এত দিন সরকার গঠন নিয়ে ব্যাপক আলোচনা চলছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চার রাজনীতিকের জয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চার রাজনীতিকের জয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, ইরান যুদ্ধের মাশুল? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, ইরান যুদ্ধের মাশুল? ব্ল-সুনামি, চোখে দেখা গণতন্ত্র ও ভোটাধিকার ব্ল-সুনামি, চোখে দেখা গণতন্ত্র ও ভোটাধিকার পিৎজায় আনারস দিতে অস্বীকৃতি জানানোয় চাকরি গেল ইতালীয় শেফের পিৎজায় আনারস দিতে অস্বীকৃতি জানানোয় চাকরি গেল ইতালীয় শেফের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন যাঁরা, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন মুখ মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন যাঁরা, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন মুখ
advertisement

আমির হোসেন আমু, শাজাহান খান, দীপু মনিসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

আমির হোসেন আমু, শাজাহান খান, দীপু মনিসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা একটি মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীসহ সাত আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়েছে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ বৃহস্পতিবার এ অভিযোগ আমলে নেন।এ মামলার অন্য আসামিরা হলেন সাবেক মন্ত্রী ফারুক খান, শাজাহান খান, দীপু মনি ও আব্দুর রাজ্জাক এবং সাবেক সংসদ সদস্য মির্জা আজম।আসামিদের মধ্যে মির্জা আজম পলাতক।

তাঁর বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। গ্রেপ্তার বাকি ছয় আসামিকে ২২ নভেম্বর হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গরম দুধে দুটি কাঁচা ডিম, আর কী খেয়ে তরুণদের ঘুম কাড়তেন মনরো

গরম দুধে দুটি কাঁচা ডিম, আর কী খেয়ে তরুণদের ঘুম কাড়তেন মনরো
সিনেমার দৃশ্যে মেরিলিন মনরো। আইএমডিবি
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

তাঁকে নিয়ে কৌতূহলের শেষ নেই। সৌন্দর্য আর অভিনয়দক্ষতা তো ছিলই, যৌনতার প্রতীক হিসেবেও সারা দুনিয়ায় সম্ভবত সবচেয়ে বেশি চর্চা হয়েছে তাঁকে নিয়েই। সম্প্রতি নতুন করে প্রকাশিত এক পুরোনো সাক্ষাৎকারে উঠে এসেছে অভিনেত্রীর খাদ্যাভ্যাস। সেটা ধরে আবারও চর্চায় মেরিলিন মনরো।১৯৫২ সালের সেপ্টেম্বর মাসে ‘পেজেন্ট’ সাময়িকীতে প্রকাশিত ‘হাউ আই স্টে ইন শেপ’ শিরোনামের লেখায় নিজের খাদ্যাভ্যাস, শরীরচর্চা ও ঘুমের অভ্যাসের কথা জানিয়েছিলেন মনরো।

লেখাটি গুরুত্বপূর্ণ এ কারণে যে এখানে তাঁর জীবনযাপনের বিবরণ এসেছে তাঁর নিজের ভাষায়। পরবর্তী সময়ে ভোগ ও দ্য গার্ডিয়ানের মতো আন্তর্জাতিক গণমাধ্যমেও লেখাটির বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়েছে।সকালের নাশতায় দুধ ও কাঁচা ডিমমনরোর সকালের নাশতার কথা শুনলে এখনকার দিনে অনেকেই অবাক হবেন। তিনি লিখেছিলেন, সকালে গোসলের আগে হোটেলের ঘরে রাখা ছোট চুলায় এক কাপ দুধ গরম করতেন। দুধ গরম হলে তাতে ভেঙে দিতেন দুটি কাঁচা ডিম।

এরপর কাঁটাচামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে পোশাক পরার সময় পান করতেন সেই মিশ্রণ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ট্রাম্পের দলের ঐতিহাসিক ভরাডুবির নেপথ্যে

ট্রাম্পের দলের ঐতিহাসিক ভরাডুবির নেপথ্যে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

নির্বাচনের ছয় দিন আগে প্রেসিডেন্ট ট্রাম্পের দুই ডজনের বেশি শীর্ষ কৌশলবিদ একটি ব্যক্তিগত ভিডিও বৈঠকে যোগ দেন।সবার মন খারাপ ছিল। বৈঠক শুরু হয় সায়ানাইড নিয়ে কথা বলে।প্রেসিডেন্টের প্রধান জনমত জরিপকারী টনি ফাব্রিজিও জিজ্ঞাসা করেন, ‘আগে সাদা বড়ি খাবেন, নাকি কালো বড়ি?’রিপাবলিকান পার্টির শীর্ষ তথ্য পরামর্শকদের একজন টিম সেলার দুটি সম্ভাবনার কথা বলেন।

প্রথম সম্ভাবনা হলো ৪০ কোটি ডলারের ‘মাগা ইনকরপোরেটেড’ (ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনকারী একটি রাজনৈতিক তহবিল সংগ্রহকারী সংগঠন) সুপার পিএসি ঠিক সেই ভোটারদের কাছে পৌঁছেছে, যাদের কাছে তারা যেতে চেয়েছিল এবং যাঁরা ভোট দেবেন বলে আশা করা হয়েছিল।

তিনি বলেন, ‘এটাই আশাবাদী সম্ভাবনা।’ অন্য সম্ভাবনা ছিল বড় পরাজয়।প্রেসিডেন্টের মধ্যবর্তী নির্বাচনের কৌশল দেখার জন্য হোয়াইট হাউস ছেড়ে যাওয়া জেমস ব্লেয়ার বলেন, ‘আমি আমার শেষকৃত্যের ব্যবস্থা করে রাখছি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন