advertisement

ঢাবির ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান হিসেবে কাওসার হাসানের নিয়োগ প্রশ্নে রুল

ঢাবির ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান হিসেবে কাওসার হাসানের নিয়োগ প্রশ্নে রুল
হাইকোর্ট
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান হিসেবে আবু আবেদীন মো. কাওসার হাসানের নিয়োগ সম্পর্কিত চিঠি কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ রুল দেন।এর আগে গত ২১ সেপ্টেম্বর এক চিঠিতে ঢাবি কর্তৃপক্ষ ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান হিসেবে আবু আবেদীন মো. কাওসার হাসানকে নিয়োগ দেয়।

জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগে এ নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করেন একই বিভাগের শিক্ষক লালা রুখ সেলিম।রিট আবেদন থেকে জানা যায়, বিভাগটির বিদায়ী চেয়ারম্যানের তিন বছরের মেয়াদ গত ২৯ সেপ্টেম্বর শেষ হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের প্রচলিত রীতি অনুযায়ী, কোনো বিভাগের চেয়ারম্যানের মেয়াদ শেষের এক মাস আগে কর্তৃপক্ষ দায়িত্বে থাকা চেয়ারম্যানকে পরবর্তী চেয়ারম্যান নিয়োগের বিষয়ে অবহিত করে থাকেন, যা এ ক্ষেত্রে হয়নি।দায়িত্বরত চেয়ারম্যানের মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে ১৫ সেপ্টেম্বর ভাস্কর্য বিভাগের একাডেমিক কমিটির সভা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ক্যালিফোর্নিয়ায় ১৫১ বছর পর লাতিনো গভর্নর বেসেরা, চ্যালেঞ্জ কতটা সামাল দিতে পারবেন ক্যালিফোর্নিয়ায় ১৫১ বছর পর লাতিনো গভর্নর বেসেরা, চ্যালেঞ্জ কতটা সামাল দিতে পারবেন আমির হোসেন আমু, শাজাহান খান, দীপু মনিসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন আমির হোসেন আমু, শাজাহান খান, দীপু মনিসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন গরম দুধে দুটি কাঁচা ডিম, আর কী খেয়ে তরুণদের ঘুম কাড়তেন মনরো গরম দুধে দুটি কাঁচা ডিম, আর কী খেয়ে তরুণদের ঘুম কাড়তেন মনরো ট্রাম্পের দলের ঐতিহাসিক ভরাডুবির নেপথ্যে ট্রাম্পের দলের ঐতিহাসিক ভরাডুবির নেপথ্যে চট্টগ্রামে এলজিইডি ও ভূমি কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ চট্টগ্রামে এলজিইডি ও ভূমি কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ
advertisement

মধ্যরাতে পরীমনির রহস্যময় স্ট্যাটাস

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

শুক্রবার (৬ নভেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পরীমনি লেখেন, ‘সাউয়া মাউয়া ছিররা ফালাইতে হবে খানখির পোলাদের...’। এরপর তিনি লেখেন, ‘আমাদের শহিদ ভাই শিখায়ে দিয়ে গেছে তো। তাই না...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ক্যালিফোর্নিয়ায় ১৫১ বছর পর লাতিনো গভর্নর বেসেরা, চ্যালেঞ্জ কতটা সামাল দিতে পারবেন

ক্যালিফোর্নিয়ায় ১৫১ বছর পর লাতিনো গভর্নর বেসেরা, চ্যালেঞ্জ কতটা সামাল দিতে পারবেন
ভোট দিচ্ছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জাভিয়ের বেসেরা। স্যাক্রামেন্টোতে, ৩ নভেম্বর ২০২৬
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে জয়ী হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জাভিয়ের বেসেরা। রিপাবলিকান প্রার্থী স্টিভ হিলটনকে হারিয়ে তিনি অঙ্গরাজ্যটির পরবর্তী গভর্নরের দায়িত্ব নিতে যাচ্ছেন। এর মধ্য দিয়ে ১৫১ বছর পর একজন লাতিনো গভর্নর পাচ্ছে ক্যালিফোর্নিয়া।

বেসেরাই হবেন রাজ্যটির প্রথম সরাসরি নির্বাচিত লাতিনো গভর্নর।বেসেরা সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের মন্ত্রী ছিলেন। এর আগে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল ও যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিন দশকের বেশি সময়ের রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতা নিয়ে তিনি এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্যের নেতৃত্ব দিতে যাচ্ছেন।গত মঙ্গলবারের (৩ নভেম্বরের) নির্বাচনে বেসেরার জয় নিশ্চিত হওয়ার পর হিলটন পরাজয় স্বীকার করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আমির হোসেন আমু, শাজাহান খান, দীপু মনিসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

আমির হোসেন আমু, শাজাহান খান, দীপু মনিসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা একটি মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীসহ সাত আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়েছে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ বৃহস্পতিবার এ অভিযোগ আমলে নেন।এ মামলার অন্য আসামিরা হলেন সাবেক মন্ত্রী ফারুক খান, শাজাহান খান, দীপু মনি ও আব্দুর রাজ্জাক এবং সাবেক সংসদ সদস্য মির্জা আজম।আসামিদের মধ্যে মির্জা আজম পলাতক।

তাঁর বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। গ্রেপ্তার বাকি ছয় আসামিকে ২২ নভেম্বর হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন