advertisement

বাবরকে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার একাডেমিতে পাঠানোর পরামর্শ ইউসুফের

বাবরকে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার একাডেমিতে পাঠানোর পরামর্শ ইউসুফের
বাবর আজম
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ক্রিকেটে ফর্ম হারানো নতুন কিছু নয়। বড় বড় ব্যাটসম্যানও কখনো কখনো রান খুঁজে পান না। কিন্তু সেই রানখরা যখন দীর্ঘ হয়, তখন সমস্যাটা শুধু স্কোরকার্ডে আটকে থাকে না। ঢুকে পড়ে মনের ভেতরেও। আত্মবিশ্বাসে ধরে ফাটল। বাবর আজমের এখন সেই দশা।ঘরের মাঠে সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা একেবারেই ভালো কাটেনি পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যানের। পাঁচ ম্যাচে ২৩.৬০ গড় ও ৭৪.২১ স্ট্রাইক রেটে করেছেন মাত্র ১১৮ রান।

সর্বোচ্চ ৪৫, শ্রীলঙ্কার বিপক্ষে প্রাথমিক পর্বের প্রথম দেখায়। কোনো ফিফটি নেই। ফাইনালে তো রানের খাতাই খুলতে পারেননি। অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে চতুর্থ স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন।পাকিস্তান অবশ্য ফাইনাল জিতেছে। ফাখর জামানের সেঞ্চুরি এবং সাদ বেগ ও আরাফাত মিনহাসের পঞ্চাশ ছোঁয়া ইনিংসে ৩২৬ রানের লক্ষ্য পেরিয়েছে ৩ উইকেটে।

কিন্তু দলের শিরোপা জয়ের আনন্দের মধ্যেও বাবরের ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা কমেনি।এই দুশ্চিন্তার মধ্যেই বাবরকে নিয়ে নতুন এক পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মাঠে ফাউলের শিকার, হাসপাতালে মারা গেলেন স্প্যানিশ ফুটবলার মাঠে ফাউলের শিকার, হাসপাতালে মারা গেলেন স্প্যানিশ ফুটবলার নাহিদার অধিনায়কত্বে নতুন শুরু, প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে নাহিদার অধিনায়কত্বে নতুন শুরু, প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে দুদিন পর সাফ, এখনো অবিক্রীত উদ্বোধনী দিনের ৭৫ শতাংশ টিকিট দুদিন পর সাফ, এখনো অবিক্রীত উদ্বোধনী দিনের ৭৫ শতাংশ টিকিট ভারত–পাকিস্তান ম্যাচে টিকিটের চাহিদা বিশ্বকাপ ফাইনালের চেয়েও বেশি ভারত–পাকিস্তান ম্যাচে টিকিটের চাহিদা বিশ্বকাপ ফাইনালের চেয়েও বেশি আইপিএলে খেলার গুঞ্জন উড়িয়ে দিলেন মোহাম্মদ আমির আইপিএলে খেলার গুঞ্জন উড়িয়ে দিলেন মোহাম্মদ আমির
advertisement

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’
মৌসুমী
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই অভিনেত্রীর বয়স এখন ৫৩ বছর। তবে বয়স নিয়ে তাঁর ভাবনা বরাবরই সহজ। তাঁর ভাষায়, বয়স কেবল একটি সংখ্যা; মনের বয়স না বাড়লেই হলো। জন্মদিনে তাই বয়সের হিসাবের চেয়ে তাঁর অনুরাগীদের আগ্রহ—কেমন আছেন মৌসুমী, কবে ফিরছেন দেশে, আবার কবে দেখা যাবে পর্দায়? নব্বইয়ের দশকের শুরুতে বাংলাদেশের চলচ্চিত্রে নায়িকা হিসেবে যাত্রা শুরু করেন মৌসুমী।

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে বড় পর্দায় অভিষেক। প্রথম ছবিতেই নায়ক হিসেবে পেয়েছিলেন সালমান শাহকে। ছবিটি মুক্তির পর দুজনই রাতারাতি তারকাখ্যাতি পান। এরপর ‘অন্তরে অন্তরে’সহ বেশ কয়েকটি ছবিতে তাঁদের জুটি দর্শকের কাছে জনপ্রিয় হয়ে ওঠে।তবে সালমান শাহর পাশাপাশি ওমর সানীর সঙ্গেও মৌসুমীর জুটি ঢালিউডে আলোচিত হয়। ‘দোলা’সহ বিভিন্ন ছবিতে একসঙ্গে অভিনয় করতে গিয়ে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ে করেন তাঁরা।

পর্দার জনপ্রিয় জুটি হয়ে ওঠেন বাস্তব জীবনের সঙ্গী।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মুকেশ আম্বানি এখন এশিয়ার সেরা ধনী, সম্পদ কত বাড়ল

মুকেশ আম্বানি এখন এশিয়ার সেরা ধনী, সম্পদ কত বাড়ল
মুকেশ আম্বানি
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির সম্পদ এক দিনেই ৮৫০ কোটি ডলার বেড়েছে। তাঁর প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম বাড়ার কারণে তাঁর এই সম্পদের মূল্যবৃদ্ধি। মুকেশ আম্বানি এখন এশিয়ার শীর্ষ ধনী। তিনি বাইটড্যান্সের সহপ্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ঝাং ইমিংকে পেছনে ফেলে দিয়েছেন।গতকাল সোমবার কোম্পানিটির শেয়ারের দাম ছয় বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি হারে বেড়েছে।

কিছুদিন আগে আম্বানির নিয়ন্ত্রণাধীন জিও প্ল্যাটফর্মসের শেয়ারবাজারে রেকর্ড অভিষেক হয়। এই ঘটনাও তাঁর সম্পদ বৃদ্ধিতে নতুন গতি যোগ করেছে।ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নিয়ার্স তালিকা অনুযায়ী, গতকাল আম্বানির সম্পদ সাড়ে ১০ শতাংশ বেড়ে ৮ হাজার ৮৮০ কোটি ডলার হয়েছে। ফলে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় তিনি ২৩তম স্থানে উঠে এসেছেন। এখন তিনি এশিয়ার শীর্ষ ধনী।

পেছনে ফেলেছেন এশিয়ার শীর্ষ ধনী বাইটড্যান্সের সহপ্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ঝাং ইমিংকে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ
নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের শিবু মার্কেট এলাকায়
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আবারও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল এলাকায় বিভিন্ন কারখানা থেকে বেরিয়ে শ্রমিকেরা সড়কে নেমে আসেন। তাঁরা লিংক রোডের শিবু মার্কেট এলাকায় অবরোধ করলে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে শত শত যানবাহন আটকে পড়ে।

ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। সেখানে জলকামান ও এপিসি (আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার) নিয়ে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ প্রতিবেদন লেখার সময় বেলা চারটার দিকে অবরোধ চলছিল।এ বিষয়ে শিল্প পুলিশ–৪–এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ প্রথম আলোকে বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন।

সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন