advertisement

মাঠে ফাউলের শিকার, হাসপাতালে মারা গেলেন স্প্যানিশ ফুটবলার

মাঠে ফাউলের শিকার, হাসপাতালে মারা গেলেন স্প্যানিশ ফুটবলার
জেসুস দে মিগুয়েল (১৯৯৬–২০২০)
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ফুটবল মাঠে আঘাত পেয়ে খেলোয়াড়ের মৃত্যুর ঘটনায় শোকাতুর স্প্যানিশ ফুটবল।ঘটনার সূত্রপাত গতকাল স্পেনের দ্বিতীয় বিভাগ লিগে অ্যান্ডোরা–তেনেরিফ ম্যাচে। দুই দল ২–২ গোলে সমতায় থাকতে যোগ করা সময়ের ৭ মিনিটে অ্যান্ডোরা গোলকিপার জেসুস ওউনোর সঙ্গে শারীরিক সংঘর্ষ হয় টেনেরিফ স্ট্রাইকার জেসুস দে মিগুয়েলের। দুরপাল্লার পাস নিয়ন্ত্রণে নিতে দৌড়াচ্ছিলেন মিগুয়েল।

পোস্ট থেকে মাঝমাঠে ছুটে গিয়ে ওউনো বলের দখল নেওয়ার চেষ্টার সময় তাঁর হাঁটুর আঘাত লাগে মিগুয়েলের মাথায় ও বুকে। লাল কার্ড দেখেন ওউনো।মাঠেই পড়ে গিয়ে নিথর হয়ে যান মিগুয়েল। পাঁচ মিনিটের বেশি সময় প্রাথমিক চিকিৎসার পর অ্যাম্বুলেন্সে করে তাঁকে নেওয়া হয় তেনেরিফের স্থানীয় নুয়েস্ত্রা সেনোরা দে ক্যানদেলারিয়া হাসপাতালে। মিগুয়েল আঘাত পাওয়ার পর ম্যাচটি স্থগিত করা হয়।

‘মার্কা’সহ স্প্যানিশ সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছিল, অ্যাম্বুলেন্সে নেওয়ার পথেই মিগুয়েলের কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং পরবর্তীতে প্যারামেডিকসদের তৎপরতায় তাঁর হৃদস্পন্দন ফিরিয়ে আনা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

নাহিদার অধিনায়কত্বে নতুন শুরু, প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে নাহিদার অধিনায়কত্বে নতুন শুরু, প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে দুদিন পর সাফ, এখনো অবিক্রীত উদ্বোধনী দিনের ৭৫ শতাংশ টিকিট দুদিন পর সাফ, এখনো অবিক্রীত উদ্বোধনী দিনের ৭৫ শতাংশ টিকিট ভারত–পাকিস্তান ম্যাচে টিকিটের চাহিদা বিশ্বকাপ ফাইনালের চেয়েও বেশি ভারত–পাকিস্তান ম্যাচে টিকিটের চাহিদা বিশ্বকাপ ফাইনালের চেয়েও বেশি আইপিএলে খেলার গুঞ্জন উড়িয়ে দিলেন মোহাম্মদ আমির আইপিএলে খেলার গুঞ্জন উড়িয়ে দিলেন মোহাম্মদ আমির জামাল ভূঁইয়ার ফুটবল ক্যারিয়ারের স্বপ্নের দিন জামাল ভূঁইয়ার ফুটবল ক্যারিয়ারের স্বপ্নের দিন
advertisement

৭ নভেম্বর সকালে ৬ ঘণ্টা টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনের জন্য ছয় ঘণ্টা টোল ফ্রি সুবিধা দেওয়া হবে। এদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক্সপ্রেসওয়ে ব্যবহার করলে কোনো টোল দিতে হবে না...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কমনওয়েলথ কাবাডিতে ব্রোঞ্জজয়ী বাংলাদেশ দলকে সংবর্ধনা

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ভারতের আহমেদাবাদে ২০২৬ সালের প্রথম কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জপদকজয়ী বাংলাদেশ জাতীয় কাবাডি দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সম্প্রতি শহরের ক্রাউন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঢাকায় অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

মার্কেটিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার, মানবিক মূল্যবোধ ও প্রযুক্তির সমন্বয়ের বার্তা নিয়ে রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন