advertisement

মুকেশ আম্বানি এখন এশিয়ার সেরা ধনী, সম্পদ কত বাড়ল

মুকেশ আম্বানি এখন এশিয়ার সেরা ধনী, সম্পদ কত বাড়ল
মুকেশ আম্বানি
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির সম্পদ এক দিনেই ৮৫০ কোটি ডলার বেড়েছে। তাঁর প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম বাড়ার কারণে তাঁর এই সম্পদের মূল্যবৃদ্ধি। মুকেশ আম্বানি এখন এশিয়ার শীর্ষ ধনী। তিনি বাইটড্যান্সের সহপ্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ঝাং ইমিংকে পেছনে ফেলে দিয়েছেন।গতকাল সোমবার কোম্পানিটির শেয়ারের দাম ছয় বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি হারে বেড়েছে।

কিছুদিন আগে আম্বানির নিয়ন্ত্রণাধীন জিও প্ল্যাটফর্মসের শেয়ারবাজারে রেকর্ড অভিষেক হয়। এই ঘটনাও তাঁর সম্পদ বৃদ্ধিতে নতুন গতি যোগ করেছে।ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নিয়ার্স তালিকা অনুযায়ী, গতকাল আম্বানির সম্পদ সাড়ে ১০ শতাংশ বেড়ে ৮ হাজার ৮৮০ কোটি ডলার হয়েছে। ফলে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় তিনি ২৩তম স্থানে উঠে এসেছেন। এখন তিনি এশিয়ার শীর্ষ ধনী।

পেছনে ফেলেছেন এশিয়ার শীর্ষ ধনী বাইটড্যান্সের সহপ্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ঝাং ইমিংকে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মজুরি বোর্ড গঠনের তিন দিন পার হচ্ছে, সভা ডাকার কোনো উদ্যোগ নেই মজুরি বোর্ড গঠনের তিন দিন পার হচ্ছে, সভা ডাকার কোনো উদ্যোগ নেই ৬০% স্নাতক ডিগ্রিধারী চাকরি না পেয়ে অন্য কাজ করছেন ৬০% স্নাতক ডিগ্রিধারী চাকরি না পেয়ে অন্য কাজ করছেন চ্যালেঞ্জের মধ্যেও তৈরি পোশাকের ব্যবসা বাড়ছে, মজুরিতে পিছিয়ে বাংলাদেশ চ্যালেঞ্জের মধ্যেও তৈরি পোশাকের ব্যবসা বাড়ছে, মজুরিতে পিছিয়ে বাংলাদেশ সারা বছর ৬০০ টাকায় বাটার জুতা সারা বছর ৬০০ টাকায় বাটার জুতা বিশ্বের শীর্ষ ১০ ধনীর সম্পদ এক মাসে কমল ২৭ হাজার কোটি ডলার বিশ্বের শীর্ষ ১০ ধনীর সম্পদ এক মাসে কমল ২৭ হাজার কোটি ডলার
advertisement

নির্বাচনে হারলে ‘মিস্টার ভেটো’ হয়ে যাব, সবকিছুতে ভেটো দেবো: ট্রাম্প

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা হারলে কংগ্রেসের সব বিলে ভেটো দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজেকে ‘মিস্টার ভেটো’ বলেও উল্লেখ করেছেন তিনি।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদারের পরিচয় ‘গ্রাম পুলিশ’

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

গ্রাম পুলিশ বাহিনীর পদবিতে পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে ইউনিয়ন পরিষদের ‘দফাদার’ পরিচিত হবেন ‘গ্রাম পুলিশ প্রধান’ নামে। আর ‘মহল্লাদার’ পরিচয়...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে নেতানিয়াহু এখন কেন ‘জয় চুরি হয়ে যাওয়ার’ অভিযোগ তুলছেন

পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে নেতানিয়াহু এখন কেন ‘জয় চুরি হয়ে যাওয়ার’ অভিযোগ তুলছেন
প্রায় ১৯ বছর ধরে ইসরায়েলের ক্ষমতায় রয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ২৮ অক্টোবর ২০২৬
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ইসরায়েলে ২০১৫ সালের মার্চে ভোটের দিন ২৮ সেকেন্ডের একটি বিতর্কিত ভিডিও বার্তা দিয়েছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। ভিডিওতে তিনি বলেছিলেন, আরব নাগরিকেরা ‘দলে দলে’ ভোট দিতে যাচ্ছেন। ডানপন্থী ভোটারদের উদ্দেশে তিনি এ সতর্কবার্তা দিয়েছিলেন। এর এক সপ্তাহ পর নেতানিয়াহু ক্ষমা চান, যদিও নির্বাচনে প্রত্যাশার চেয়ে ভালো ফলাফল করে সেবার তিনি বিজয়ী হয়েছিলেন।

নেতানিয়াহু ক্ষমা চেয়ে বলেছিলেন, আরব জনগোষ্ঠীকে সামগ্রিকভাবে আঘাত করার কোনো ইচ্ছা তাঁর ছিল না। ১১ বছর ও ছয়টি নির্বাচনের পর আবারও একই কৌশল নিয়েছিলেন নেতানিয়াহু, এবার অনেক বড় পরিসরে। কিন্তু এবার তিনি আগেরবারের মতো সফল হতে পারেননি। গত ২৭ অক্টোবরের নির্বাচনে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন দেশটির ক্ষমতাসীন জোট।

সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর থেকে নেতানিয়াহু ও তাঁর মিত্ররা ভোট নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন