দামে কম, আলোও বেশ উজ্জ্বল। তাই কেনার আগে খুব বেশি ভাবতে হয় না। দোকানে সাজানো নাম না–জানা বিভিন্ন ব্র্যান্ডের এলইডি বাল্বের প্রতি ক্রেতাদের আগ্রহের অন্যতম কারণ এই কম দাম। কিন্তু যে বাল্বের আলোয় ঘণ্টার পর ঘণ্টা পড়াশোনা, কাজ কিংবা দৈনন্দিন জীবন চলছে, তার মান যাচাই না করেই ব্যবহার করছেন অনেক ক্রেতা। পণ্যের গায়ে লেখা তথ্য, প্রয়োজনীয় সনদ কিংবা আলোর গুণগত মান পরীক্ষা না করেই অনেক ক্ষেত্রে কেনা হচ্ছে এসব বাল্ব।
রাজধানী থেকে প্রত্যন্ত অঞ্চলের বাজার—নানা প্রান্তে কম দামের বাল্বের চাহিদা রয়েছে। আকর্ষণীয় প্রচারণা ও উজ্জ্বল আলো দেখে ক্রেতারা পণ্য বেছে নিচ্ছেন। কিন্তু বাল্বের দাম কম হলেই সেটি সাশ্রয়ী হয় না। এর স্থায়িত্ব, বিদ্যুৎ ব্যবহারের দক্ষতা এবং আলোর মানও বিবেচনায় নেওয়া জরুরি।আলো উজ্জ্বল হলেই কি চোখের জন্য ভালোএকটি বাল্বের আলো চোখের জন্য কতটা আরামদায়ক, তা শুধু উজ্জ্বলতার ওপর নির্ভর করে না।
আলোর স্থিতিশীলতা ও রঙের বৈশিষ্ট্যও গুরুত্বপূর্ণ।
সূত্র: প্রথম আলো

অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
সংগ্রামী মায়ের পাশে মানবিক হাত
ঘর হারিয়েও গল্প বলা থামেনি তাঁদের
ঢাকা ও গাজীপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও অন্যান্য খবর
পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতি, আত্মসমর্পণের পর কারাগারে পারটেক্স চেয়ারম্যানের পুত্...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন